পবিত্র কোরআনের সর্বশেষ দুটি সুরা—সুরা ফালাক ও সুরা নাস। এই দুটি সুরাই মদিনায় অবতীর্ণ হয়েছে। ফালাক ১১৩তম সুরা, আয়াত ৫টি, রুকু ১টি আর সুরা নাস ১১৪তম সুরা। আয়াত ৬টি, রুকু ১টি। সুরা ফালাকে মহান আল্লাহ মানুষকে সব ধরনের মন্দ ও অনিষ্ট থেকে তাঁর আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। এ সুরায় বিশেষভাবে অন্ধকার রাতের অনিষ্ট, জাদুকরের অনিষ্ট এবং হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সুরা নাসে প্রকাশ্য-অপ্রকাশ্য সব ধরনের অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। এ সুরার প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। আর পরের তিন আয়াতে জিন ও মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা হতে মহান আল্লাহর কাছ থেকে আশ্রয় গ্রহণের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
যখন রাসুল (সা.)-কে জাদু করা হয়েছিল, এই সুরা দুটো নাজিল হয়েছিল। যুরায়ক গোত্রের লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি রাসুল (সা.)-কে জাদু করে। তাঁকে জাদু করে রশিতে ১১টি গিঁট দেওয়া হয়েছিল। এই দুটি সুরার ১১টি আয়াত পড়ে সেই ১১টি গিঁট খোলা হয়। এ দুই সুরার মাধ্যমে মহান আল্লাহ রাসুল (সা.)-কে মুক্তি দিয়েছিলেন।
আক্রমণ, জাদুটোনাসহ সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত থাকতে এ দুই সুরার নিয়মিত আমল অনেক গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) বিপদ-আপদে ও অসুস্থতায় এই দুটো সুরার ওপর আমল করতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত একসঙ্গে মেলাতেন। তারপর উভয় হাতে ফুঁক দিতেন এবং সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পড়তেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ তিনবার করতেন। (সহিহ বুখারি)

দরুদ শরিফ এক সুমহান ও বরকতময় আমল। এটি মুমিনের আত্মার আত্মিক খোরাক ও প্রশান্তির মহা উৎস। নিয়মিত দরুদ পাঠের মাধ্যমে অন্তরে পবিত্রতা আসে, মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা গভীর হয় এবং জীবন ভরে ওঠে অদৃশ্য রহমতে।
৩ ঘণ্টা আগে
পারিবারিক ও মেখল মাদ্রাসা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।
৫ ঘণ্টা আগে
মুসলিম ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ এবং সৌন্দর্য হলো অতিথি আপ্যায়ন। মুসলিম সমাজে মেহমানকে আল্লাহর রহমত মনে করা হয়। অতিথিকে সেবা করা ইমানের অন্যতম বাহ্যিক প্রকাশ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উৎকৃষ্ট মাধ্যম।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে