
যুদ্ধ বন্ধে ইরানকে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান চুক্তিতে রাজি না হলে তাদের ওপর আরও তীব্র ও ভয়াবহ মাত্রায় বোমা হামলা চালানো হবে। নীতিগতভাবে ট্রাম্পের এই অবস্থান ফের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ধরে নেওয়া হয় যে ইরান সম্মত হয়েছে, (যদিও এটি অনুমান) তবে আমাদের অপারেশন এপিক ফিউরি শেষ হবে।’ তিনি হুমকি দিয়ে বলেন, ‘যদি তারা চুক্তিতে রাজি না হয়, তবে আবার বোমা হামলা শুরু হবে এবং এবার হামলার তীব্রতা আগের চেয়ে আরও বেশি হবে।’
উল্লেখ্য, ইরানে এবারের মার্কিন অভিযানের নাম ‘অপারেশন এপিক ফিউরি’।
ট্রাম্পের এই কঠোর বার্তার আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন ও তেহরান যুদ্ধের সমাপ্তি এবং পারমাণবিক আলোচনার কাঠামো নির্ধারণের জন্য একটি এক-পৃষ্ঠার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে। এই খবরের প্রেক্ষিতেই ট্রাম্পের এমন অবস্থান সামনে এলো।
এর আগে গত মঙ্গলবার রাতে ট্রাম্প মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দেন। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষার জন্য এই অভিযান শুরু করা হয়েছিল। পাকিস্তানসহ অন্যান্য দেশের অনুরোধে এবং চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরির জন্য একদিনের মাথায় তিনি এই অভিযান বন্ধের সিদ্ধান্ত নেন।
তবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানও হরমুজ প্রণালি দিয়ে পণ্য চলাচলের পথ বন্ধ করে রেখেছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
২ ঘণ্টা আগে