
ইরানের ওপর দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রস্তাবটি পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তাঁরা নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে জানিয়ে দেবেন।
ইরানি সংবাদমাধ্যম আইএসএনএর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে চলমান আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান এই চুক্তিতে সম্মত না হয়, তবে যুদ্ধবিরতির আগের তুলনায় আরও তীব্র ও ভয়াবহ মাত্রায় বোমা হামলা চালানো হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে চুক্তিতে রাজি হওয়ার জন্য আজ একটি চূড়ান্ত আলটিমেটামও দিয়েছেন। ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি লিখেছেন, আলোচনার পথ খোলা থাকলেও তেহরান যদি শর্ত মানতে অস্বীকৃতি জানায়, তবে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের হামলা চালাবে।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুই দেশ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এই খসড়া প্রস্তাবনায় যুদ্ধের সমাপ্তি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিস্তারিত আলোচনার একটি কাঠামো তৈরির কথা বলা হয়েছে। যদিও আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, তবু ট্রাম্পের নিয়মিত হুমকি ও আলটিমেটাম পরিস্থিতিকে বেশ সংবেদনশীল করে রেখেছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রস্তাবটি খুঁটিনাটি যাচাই করছে এবং নিজেদের স্বার্থ ও সম্মানের বিষয়টি মাথায় রেখে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা প্রতিক্রিয়া যুদ্ধের মোড় ঘোরানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষই প্রকাশ্যে নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে।

কাতারের একটি মার্কিন পরিচালিত শরণার্থীশিবিরে থাকা এক আফগান কিশোরী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন। ১৪ বছর বয়সী জাহরা নামের ওই কিশোরী বলেছেন—তারা শুধু একটি নিরাপদ জীবন, শিক্ষা গ্রহণের সুযোগ এবং উজ্জ্বল ভবিষ্যতের একটি সুযোগ চায়।
১ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ধরে নেওয়া হয় যে ইরান সম্মত হয়েছে, (যদিও এটি অনুমান) তবে আমাদের অপারেশন এপিক ফিউরি শেষ হবে।’ তিনি হুমকি দিয়ে বলেন, ‘যদি তারা চুক্তিতে রাজি না হয়, তবে আবার বোমা হামলা শুরু হবে এবং এবার হামলার তীব্রতা আগের চেয়ে আরও বেশি হবে।’
১ ঘণ্টা আগে
মহারাষ্ট্রের রাজনীতিতে বোমা ফাটিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাওয়াত। রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিবালের পডকাস্ট ‘দিল সে’-তে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাওয়াত দাবি করেছেন, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অমিত শাহ যখন আইনি জটিলতায় ফেঁসেছিলেন, তখন নরেন্দ্র মোদীর অনুরোধে শারদ পাওয়ারই...
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এবং পরমাণু ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার জন্য কাঠামো নির্ধারণে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছে হোয়াইট হাউস। এই বিষয়ে অবগত যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এবং আরও দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে