
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পানামা সফরের সময় সাংবাদিকদের হেগসেথ বলেন, দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানে থাকা নাবিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তিনি বলেন, প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় সমুদ্রে থেকে দায়িত্ব পালন করা নাবিকদের প্রতি তাঁর ‘অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা’ রয়েছে।
তবে সামরিক বিষয়ক সংবাদমাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ হাজার নাবিকের এই রণতরিতে আত্মহত্যার চেষ্টা, মনোবল কমে যাওয়া এবং নানা ধরনের সংকট দেখা দিয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে সমুদ্রে থাকা জাহাজটি জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সহায়তা করছে।
সাধারণত মার্কিন নৌবাহিনীর একেকটি যুদ্ধজাহাজ মোতায়েনের মেয়াদ ৬ থেকে ৯ মাস হলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে তা দীর্ঘায়িত হতে পারে। দীর্ঘমেয়াদি মোতায়েন নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের সবসময় উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে।
এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরি আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হওয়ার উদ্দেশে ওই অঞ্চলের দিকে যাচ্ছে। তবে এটি আগে থেকেই পরিকল্পিত ছিল বলে জানান তিনি।
আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েন ও জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল হেগসেথ ও নৌবাহিনীর সচিবকে লেখা চিঠিতে মৌলিক সরঞ্জামের ঘাটতি, পানিদূষণ, প্লাম্বিং সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা এবং ডাকব্যবস্থায় বিঘ্নের অভিযোগ তোলেন।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব সম্পদ দিয়ে যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হেগসেথ প্রতিশ্রুতিবদ্ধ।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে