যুদ্ধজাহাজ

কাছাকাছি জলসীমায় চীনের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, তাইওয়ানের উদ্বেগ
তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের আশপাশের জলসীমায় চীনের নৌবাহিনী ও অন্যান্য সরকারি সংস্থার ৫০টির বেশি জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এসব জাহাজের মধ্যে বিমানবাহী রণতরি লিয়াওনিংসহ ৩৪টি যুদ্ধজাহাজ রয়েছে। এ পরিস্থিতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান।

ইরানে আকস্মিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র, প্রস্তুত থাকতে বলল উপসাগরীয় দেশগুলোকে
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে উপসাগরীয় আরব দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাদ্যম ওয়ালস্ট্রিটম জার্নাল।

ইরান সীমান্তে গিয়ে মহড়া চালিয়ে এল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
নতুন করে হামলার প্রস্তুতি হিসেবে ইরানের সীমান্ত পর্যন্ত যুদ্ধবিমান নিয়ে গিয়ে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের জ্বালানি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরিকাঠামোয় স্বল্প সময়ের মধ্যে তীব্র হামলা চালানোর পরিকল্পনা করেছে দুই দেশ। সংশ্লিষ্ট কর্ম

মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করল মালয়েশিয়া
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।












