ক্রিপটো মুদ্রায় বড় ধরনের চুরির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রে। তাঁরা বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছিলেন। সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ভাইদের বিরুদ্ধে একটি অত্যাধুনিক পদ্ধতিতে ২ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ ক্রিপটো মুদ্রা চুরির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটি টাকার কাছাকাছি।
অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আন্তন পেরেইর-বুয়েনো এবং অন্যজন ২৮ বছর বয়সী জেমস পেরেইর-বুয়েনো। তাঁদের চুরির ঘটনাটিকে একটি জলজ্যান্ত উপন্যাস হিসেবে আখ্যা দিয়েছেন সরকারি কৌঁসুলিরা।
কর্তৃপক্ষের অভিযোগ, এমআইটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের শিক্ষাকে কাজে লাগিয়ে ২০২৩ সালের এপ্রিলে আন্তন ও জেমস তাঁদের চুরিটি সম্পন্ন করেছিলেন। এ ক্ষেত্রে তাঁরা একটি মুলতবি লেনদেনে প্রবেশ করে ক্রিপটো মুদ্রার গতিবিধি পরিবর্তন করে মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ ডলার লোপাট করেন।
বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে তারের জালিয়াতি এবং অর্থ পাচার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে আন্তনকে গ্রেপ্তার করা হয়েছে বোস্টন থেকে আর জেমসকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্কে। গ্রেপ্তারের ঘটনায় তাঁদের আইনজীবীদের কাছে মন্তব্যের জন্য যোগযোগ করা হলে প্রাথমিকভাবে তাঁরা কোনো সাড়া দেননি।
সরকারি কৌঁসুলিরা বলেছেন, আন্তন এবং জেমস এমইভি-বুস্ট নামে একটি সফটওয়্যার কোডের দুর্বলতাকে কাজে লাগিয়ে চুরিটি সম্পন্ন করেন। ওই সফটওয়্যার কোডটি বেশির ভাগ ক্ষেত্রে ইথেরিয়াম নেটওয়ার্ক ‘ব্যালিডেটর’ দ্বারা ব্যবহৃত হয়। মূলত ব্লকচেইনে যুক্ত হওয়ার আগে মুলতবি লেনদেনে থাকা অবস্থায় নতুন লেনদেনগুলো বৈধ কি-না পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়।
কৌঁসুলিরা দাবি করেছেন, চুরি করার পর আন্তন ও জেমস তহবিল ফেরত দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। এর পরিবর্তে তাঁরা তাঁদের চুরি করা ক্রিপটো মুদ্রা লুকানোর পদক্ষেপ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১ ঘণ্টা আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১৩ ঘণ্টা আগে