
পাকিস্তান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন কৌশল গ্রহণ করেছে। এটি হলো—ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ক্রিপ্টো ডিপ্লোমেসি’ বা ‘বিপ্লোমেসি’। এই কৌশলের মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিথাম্ব’ ভুলবশত গ্রাহকদের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করে ফেলেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি প্রোমোশনাল কর্মসূচির ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। এর ফলে এক্সচেঞ্জটিতে স্বল্প সময়ের জন্য বিটকয়েন বিক্রির তীব্র চাপ তৈরি হয়।

২০২৫ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা রেকর্ড পরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। ব্লকচেইন তথ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘চেইনঅ্যানালিসিস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে—চলতি বছরে দেশটি অন্তত ২ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে, যা আগের বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি।

দেশের ব্যাংকিং সেবাকে সম্পূর্ণভাবে নিয়ে যাওয়া হচ্ছে ডিজিটাল পরিসরে। এ লক্ষ্যেই শুরু হয়েছে অ্যাপনির্ভর ব্যাংক গঠনের প্রস্তুতি। ইতিমধ্যে দেশি ও বিদেশি ১২টি প্রতিষ্ঠান নতুন প্রজন্মের এই ব্যাংক স্থাপনে আগ্রহ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদনের আবেদন করেছে। প্রস্তাবিত এসব ব্যাংকের থাকবে...