
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, সাম্প্রতিক এক সামরিক অভিযানে ১৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের এই অভিযানটি কয়েক মাসের পরিকল্পনা ও মহড়া শেষে পরিচালিত হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেনারেল ড্যান কেইন বলেন, এই ধরনের মিশনে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হতে পারে। অভিযানের প্রস্তুতি কয়েক মাস আগে শুরু হয় এবং এতে বিমান, স্থল, মহাকাশ ও নৌ অভিযানের সমন্বয়ে পরিচালিত জটিল আন্তসংস্থাগত অভিজ্ঞতা কাজে লাগানো হয়।
ড্যান কেইন বলেন, ‘আমরা নজর রেখেছি, অপেক্ষা করেছি এবং প্রস্তুতি নিয়েছি। পুরো সময়জুড়ে ধৈর্য ও পেশাদারত্ব বজায় রাখা হয়েছে। অভিযানে পশ্চিম গোলার্ধজুড়ে সব মিলিয়ে ১৫০টির বেশি বিমান উড্ডয়ন করে।’
জেনারেল কেইনের ভাষ্য অনুযায়ী, অভিযানে এফ-২২, এফ-৩৫, এফ-১৮, ইএ-১৮, ই-২, বি-১ বোমারু বিমানসহ বিভিন্ন সহায়ক উড়োজাহাজ এবং বহু দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহৃত হয়।
ড্যান কেইন আরও জানান, স্থানীয় সময় অনুযায়ী ভোর ২টা ১ মিনিটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর কম্পাউন্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া বাহিনী দ্রুততা, নিখুঁত সমন্বয় ও শৃঙ্খলার সঙ্গে লক্ষ্যবস্তু ঘিরে ফেলে এবং স্থলবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও (প্রোমো) প্রকাশ করেছে। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই তা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার বদলে ৮০ সেকেন্ডের ভিডিওটিতে স্থান পেয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার...
৮ ঘণ্টা আগে
বড় পরিসরে মাদক পাচার ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা এবং আরও ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারাহ মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য পরিচিত।
৯ ঘণ্টা আগে
হিমালয় কন্যা নেপালের বিদ্যুৎ খাতের প্রায় ১০০ শতাংশই আসে জলবিদ্যুৎ (হাইড্রো পাওয়ার) থেকে। দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী ভারত ও বাংলাদেশে রপ্তানি করে প্রতি বছর অন্তত ২০০ মিলিয়ন ডলার আয় করে কাঠমান্ডু। তবে যে হিমবাহ ও পাহাড়ি নদীগুলোকে কেন্দ্র করে নেপাল এই অর্থনৈতিক
৯ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার পর মৃত ভেবে পরিবারের সদস্যরা যখন শোকের আনুষ্ঠানিকতা শুরু করেছেন, তখনই ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁকে উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে