
ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির আজকের পত্রিকাকে খবরের সত্যতা নিশ্চিত করেন।
আসামি হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মো. আলম সিকদারের ছেলে।
মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানিতে অংশ নেন। তিনি ছাড়াও ভোলা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট হাসনাইন শাহও শুনানিতে অংশ নেন।
মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন আজকের পত্রিকাকে জানান, তিনি গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান। এ সময় মামলার প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা গাড়িতে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভাঙচুর করে। ঘটনার পরদিন ২৯ নভেম্বর হারুনকে প্রধান আসামি করে এবং লাভুকে ২ নম্বর আসামি করে অজ্ঞাত আরও অন্তত ২০-২৫ জনের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় প্রধান আসামি মো. হারুন রোববার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঁদাবাজির মামলায় আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ...
৩০ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
৪১ মিনিট আগে
যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন এই মামলা দায়ের করেন।
১ ঘণ্টা আগে