পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আজ রোববার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট । যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের পৃথক এক প্রতিবেদন অনুসারে, রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার’ পরামর্শ দেন। পাকিস্তানের সংবিধানের ৫৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে কাসিম খান সুরি বলেন, ‘অনাস্থা পদক্ষেপ সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী। এটি অসাংবিধানিক।’ পাকিস্তানের গণমাধ্যম ডন ও জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের পূর্বের দাবিগুলো পুনর্ব্যক্ত করে বলেন, ‘সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে একটি বিদেশি ষড়যন্ত্র ছিল।’
তবে বিরোধী আইন প্রণেতারা সংসদ ভবনে যাওয়ার সময় অনাস্থা পদক্ষেপের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু পরে স্পিকারের এমন সিদ্ধান্তে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব পেশ করেছে।
এদিকে পিএমএল-এনের মরিয়ম আওরঙ্গজেব একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো ১৭২ ভোটের জাদুকরী অঙ্কটি অতিক্রম করতে ১৭৪ সাংসদের সমর্থন পেয়েছে।
জিও নিউজ লিখেছে, অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খান আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে পরাজিত করতে পারবেন।
পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে