পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে আজ রোববার। সেই ভোটে অংশ নিতে নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের অংশ নিতে বারণ করেছিলেন ইমরান খান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিতে নিজ দলের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন ইমরান খান।
ইমরান খান দলের আইনপ্রণেতাদের বলেছেন, ‘আপনার আজ রোববারের জাতীয় পরিষদের অধিবেশনে অবশ্যই যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে সোচ্চার অবস্থান নেবেন।’ তিনি নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় অধিবেশনে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ইতিপূর্বে যে চিঠি পাঠানো হয়েছিল আইনপ্রণেতাদের কাছে, তা প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি তিনি নিজেই আজকের অধিবেশনে পিটিআইয়ের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।’
গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে