
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের তথাকথিত ‘টোল বুথ’ পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাজ্যসহ তার মিত্ররা এই উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং একে বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং জ্বালানি বাজারে দাম দ্রুত বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ব্যবহৃত তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর বন্ধ হয়ে যাওয়া বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি চাপ সৃষ্টি করছে।
এদিকে ইরান ও ওমান মিলে একটি নতুন প্রটোকল তৈরির পরিকল্পনা করছে, যার আওতায় এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বিশেষ অনুমতি ও লাইসেন্স নিতে হবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে কিছু জাহাজের কাছ থেকে ১০ লাখ পাউন্ডের বেশি ফি নেওয়া হয়েছে, যা চীনা ইউয়ান বা স্টেবলকয়েনে পরিশোধ করতে হচ্ছে। বর্তমানে সীমিতসংখ্যক জাহাজ এই রুট ব্যবহার করতে পারছে এবং সেটিও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) ৪০টির বেশি দেশের এক বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, জাহাজ চলাচলের ওপর এ ধরনের টোল আরোপ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, যদি এই জলপথ আবারও দ্রুত খুলে না দেওয়া হয়, তাহলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
ইভেট কুপার আরও বলেন, ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রাখার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্র আইনের মৌলিক নীতির পরিপন্থী। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো অবিলম্বে ও নিঃশর্তভাবে এই জলপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক চাপ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। প্রায় ২ হাজার জাহাজ বর্তমানে এই অঞ্চলে আটকে রয়েছে বলে জানা গেছে। এগুলোর দ্রুত চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার সহায়তা নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।
তবে ইরান দাবি করেছে, নতুন নিয়মের উদ্দেশ্য জাহাজ চলাচল সীমিত করা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। যদিও ইরানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই জলপথ দীর্ঘ মেয়াদে বন্ধই থাকবে।

টানা পঞ্চম সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধের আর্থিক চাপ এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রুদ্ধদ্বার কংগ্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারে পৌঁছেছে।
১৬ মিনিট আগে
ইরানের আকাশসীমায় নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর অবশেষে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং নিখোঁজ ক্রুদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
৪৪ মিনিট আগে
ইয়েমেনের সংসদ সদস্য আনসাফ আলী মায়োর অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালে তাঁকে হত্যার জন্য আব্রাহাম গোলান নামের ওই ভাড়াটে সেনাকে নিয়োগ দিয়েছিল ইউএই। তাঁর দাবি, ইয়েমেনে রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার জন্য আমিরাত যে বৃহত্তর প্রচেষ্টা চালিয়ে আসছিল, এটি তারই অংশ ছিল।
১ ঘণ্টা আগে
তাসনিম নিউজ দাবি করেছে, দেশটির মধ্যাঞ্চলে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমানটি (এফ-৩৫) ভূপাতিত করা হয়েছে। তাসনিম ইতিমধ্যে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের কিছু ছবিও প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে