
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হয়ে ইয়েমেনে ভাড়ায় গুপ্তহত্যা চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক এক মার্কিন সেনাসদস্য। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা গেছে, এই ‘কিলিং মিশন’ পরিচালনার বিনিময়ে তিনি মাসে ১৫ লাখ ডলার আয় করতেন।
ইয়েমেনের সংসদ সদস্য আনসাফ আলী মায়োর অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালে তাঁকে হত্যার জন্য আব্রাহাম গোলান নামের ওই ভাড়াটে সেনাকে নিয়োগ দিয়েছিল ইউএই। তাঁর দাবি, ইয়েমেনে রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার জন্য আমিরাত যে বৃহত্তর প্রচেষ্টা চালিয়ে আসছিল, এটি তারই অংশ ছিল।
আদালতের নথি অনুযায়ী, আব্রাহাম গোলান সান ডিয়েগোতে ‘স্পিয়ার অপারেশনস গ্রুপ’ নামে একটি বেসরকারি সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সাবেক নেভি সিল সদস্য আইজ্যাক গিলমোর। এই প্রতিষ্ঠানের অনেক কর্মচারীই ছিলেন মার্কিন বিশেষ বাহিনীর সাবেক সদস্য।
মামলার তথ্যমতে, ইউএইর সঙ্গে তাঁদের ‘লক্ষ্যভেদী গুপ্তহত্যা’ চালানোর চুক্তি ছিল। এর বিনিময়ে তাঁরা প্রতি মাসে ১৫ লাখ ডলার পারিশ্রমিক এবং প্রতিটি সফল হত্যাকাণ্ডের জন্য আলাদা বোনাস পেতেন।
আব্রাহাম গোলান, আইজ্যাক গিলমোর ও সাবেক মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য ডেল কমস্টক ইয়েমেনে গুপ্তহত্যা চালানোর কথা স্বীকার করেছেন। ২০১৮ সালে জনপ্রিয় মার্কিন অনলাইন মিডিয়া বাজফিডকে দেওয়া এক সাক্ষাৎকারে গোলান বলেছিলেন, ‘ইয়েমেনে একটি টার্গেটেড অ্যাসাসিনেশন প্রোগ্রাম ছিল। আমি সেটি পরিচালনা করতাম। আমরা এটি করেছি এবং জোটের মধ্যে এটি ইউএই কর্তৃক অনুমোদিত ছিল।’
এদিকে, ইয়েমেনে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের কথা স্বীকার করেছে আমিরাত। তবে রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার বিষয়টি তারা বরাবরই অস্বীকার করে আসছে।
মায়ো যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হলেও ‘অ্যালিয়েন টর্ট স্ট্যাটিউট’ আইনের আওতায় তিনি যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলা করেছেন। এই আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হলে বিদেশিরাও মার্কিন আদালতে বিচার চাইতে পারেন। সেন্টার ফর জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটির আইনি পরিচালক ড্যানিয়েল ম্যাকলাফলিন বলেন, সাবেক সামরিক সদস্যদের এ ধরনের অবৈধ কাজের জন্য জবাবদিহির আওতায় আনা জরুরি।
২০১৫ সালে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে ইউএই মার্কিন-সমর্থিত আঞ্চলিক জোটে যোগ দেয়। ভাড়াটে সেনারা দাবি করেছেন, তাঁদের মূল লক্ষ্য ছিল ‘আল-ইসলাহ’ নামের একটি ইসলামপন্থী দলের নেতা আলী মায়ো। তবে ইউএই দলটিকে সন্ত্রাসী সংগঠন বললেও বিশেষজ্ঞরা একে একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে দেখেন, যারা ইয়েমেনে আমিরাতের অ্যাজেন্ডার কড়া সমালোচক।
এডেন শহরে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর মায়োর কার্যালয়ে বোমা পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ভবন থেকে বেরিয়ে যাওয়ায় মায়ো অলৌকিকভাবে বেঁচে যান। বর্তমানে তিনি সৌদি আরবে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
৮ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১০ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১২ ঘণ্টা আগে