
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের ‘বিশেষ অভিযানের’ ঘোষণার কিছুক্ষণের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহীরা বলেছে, তারা হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিরোধ
এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী সাদা প্রদেশে অন্তত দুটি বিমান হামলা চালিয়েছে। এই প্রদেশের রাজিহ সীমান্ত এলাকার বানী মুঈন ও বাকিলে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে হুতি-সংশ্লিষ্ট গণমাধ্যম।
হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেছেন, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়ছে হুতি যোদ্ধারা।
হুতি-সংশ্লিষ্ট গণমাধ্যম আল-মাসিরাহ বলেছে, সৌদি নেতৃত্বাধীন জোট সানার পশ্চিমে তেল স্থাপনাগুলোয় বিমান হামলা চালিয়েছে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর কিছুক্ষণ পর এ হামলার খবর আসে।
সানার প্রত্যক্ষদর্শীরা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন। তবে কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা ও ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর ও অন্য এলাকাগুলোর পৌর নির্বাচনে কংগ্রেসের হারের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর...
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাজ্যের সামনে থাকা বহুমাত্রিক হুমকি নিয়ে বার্ষিক বক্তৃতায় কেন ম্যাককালাম জানান, চলমান তদন্তের কারণে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি ফেয়ারফোর্ডের গত সেপ্টেম্বরের ঘটনা নিয়ে তিনি কথা বলতে পারবেন না।
২ ঘণ্টা আগে
রিয়াদে উপর্যুপরি হামলার জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় অভিযান শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানোর কিছু পরই সানায় ইয়েমেনি একটি তেল কোম্পানির আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্কতা জারি করেছে জোটটি।
৩ ঘণ্টা আগে