
রিয়াদে উপর্যুপরি হামলার জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় অভিযান শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানোর কিছু পরই সানায় ইয়েমেনি একটি তেল কোম্পানির আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্কতা জারি করেছে জোটটি।
এদিকে হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালালে কঠোর জবাব দেবে তারা।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট সানায় ইয়েমেনি তেল কোম্পানির আল-সাবাহ সেন্ট্রাল স্টেশন এলাকায় বেসামরিক লোকজনকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ওই স্থান শিগগির লক্ষ্যবস্তু হতে পারে।
তুর্কি আল-মালিকি একটি মানচিত্র প্রকাশ করে বলেন, জোটের যৌথ কমান্ড বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির চিত্রভিত্তিক মানচিত্র অনুযায়ী ইয়েমেনি অয়েল কোম্পানি বা আল-সাবাহ সেন্ট্রাল স্টেশনের এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ করছে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট সানায় অভিযানের ঘোষণা দেওয়ার পর হুতিদের মুখপাত্র ইয়াহইয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলার চেষ্টা হয়েছে। তবে এ দফায় রিয়াদ শহরের উত্তরে তিনটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। পাশাপাশি জোটটি ঘোষণা দিয়েছে, তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় বিশেষ অভিযান চালাবে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবসহ ৩১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকদের ইসরায়েলগামী ও ইসরায়েলের আকাশসীমা ব্যবহারকারী ফ্লাইটে ক্রু হিসেবে নিয়োগ সীমিত করছে এয়ার ফ্রান্স। ইসরায়েলের নতুন বিধিনিষেধ মেনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।
২ ঘণ্টা আগে
নেপালের মধ্যাঞ্চলের গোর্খা জেলায় ফের আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে ৯ জন বাংলাদেশি পর্যটক রয়েছেন বলেও জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিদেশি ট্রেকার বা পর্বতপথে হাঁটতে যাওয়া পর্যটকেরা দেশটির জনপ্রিয় মানাসলু ট্রেকিং রুটের বিভি
৪ ঘণ্টা আগে
কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি জাহাজে ড্রোন হামলার পর একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। এ হামলায় রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছেন প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে