
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলার চেষ্টা হয়েছে। তবে এ দফায় রিয়াদ শহরের উত্তরে তিনটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। পাশাপাশি জোটটি ঘোষণা দিয়েছে, তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় বিশেষ অভিযান চালাবে।
গত কয়েক দিন ধরে রিয়াদের বিমানবন্দরে কয়েক দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবারও হামলার চেষ্টা হয়েছে। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, রিয়াদের উত্তরাঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে হুতিদের উপর্যুপরি হামলার মুখে সানায় ‘বিশেষ অভিযানের’ সিদ্ধান্ত নিয়েছে সামরিক জোটটি। অভিযানের আগে ওই এলাকার বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার জন্য শিগগির সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার জন্য এ ব্যবস্থা প্রয়োজন।

রিয়াদে উপর্যুপরি হামলার জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় অভিযান শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানোর কিছু পরই সানায় ইয়েমেনি একটি তেল কোম্পানির আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্কতা জারি করেছে জোটটি।
৩১ মিনিট আগে
সৌদি আরবসহ ৩১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকদের ইসরায়েলগামী ও ইসরায়েলের আকাশসীমা ব্যবহারকারী ফ্লাইটে ক্রু হিসেবে নিয়োগ সীমিত করছে এয়ার ফ্রান্স। ইসরায়েলের নতুন বিধিনিষেধ মেনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।
১ ঘণ্টা আগে
নেপালের মধ্যাঞ্চলের গোর্খা জেলায় ফের আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে ৯ জন বাংলাদেশি পর্যটক রয়েছেন বলেও জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিদেশি ট্রেকার বা পর্বতপথে হাঁটতে যাওয়া পর্যটকেরা দেশটির জনপ্রিয় মানাসলু ট্রেকিং রুটের বিভি
৩ ঘণ্টা আগে
কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি জাহাজে ড্রোন হামলার পর একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। এ হামলায় রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছেন প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে