ইরানের সামরিক বাহিনী গতকাল সোমবার রাতে হরমুজ প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওসের কাছে এই দাবি জানিয়েছেন। এই কথিত হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরবিরারে সদস্যদের জানাজা অনুষ্ঠান চলছে।
হরমুজ প্রণালীতে হামলা বন্ধ রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ৬০ দিনের চুক্তি সাক্ষর হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটেছে। এর ফলে তিন সপ্তাহেরও কম আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস গতকাল সোমবার জানিয়েছে, তারা একটি তেলবাহী জাহাজের কাছ থেকে প্রতিবেদন পেয়েছে। জাহাজটি হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছ দিয়ে দক্ষিণমুখী যাত্রা করছিল। এ সময় একটি অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আরেকটি বাণিজ্যিক জাহাজও ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, উভয় জাহাজই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে, গত সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর বিষয়টি নিয়ে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার একটি দফা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।
এদিকে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের কান্না দেখে ‘হতবাক’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে এমনটি জানান তিনি। ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘ভেবেছিলেন মানুষ তাঁকে ঘৃণা করে।’ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে খামেনির জানাজায় উপস্থিত ‘সবাইকে নির্মূল’ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ, এমনটি করলে ‘আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না।’
ট্রাম্প আরও বলেন, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘জানাজা কার্যক্রম চলাকালে কোনো পক্ষই অপর পক্ষের ওপর হামলা চালাবে না।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রাজধানী তেহরানে ঢল নামে হাজারো মানুষের। গত শুক্রবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হন লাখো শোকাতুর ইরানি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর চালানো মার্কিন-ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানিও রয়েছে। গতকাল শুক্রবার তেহরানের অনুষ্ঠানস্থলে খামেনির ঐতিহ্যবাহী কালো পাগড়িসহ তাঁর মরদেহটি জাতীয় পতাকায় মুড়ে নিয়ে আসা হয়। পাশে রাখা হয় হামলায় নিহত তাঁর স্বজনদের কফিন, যার মধ্যে পতাকায় মোড়ানো শিশু জাহরার ছোট কফিন এবং ফ্রেমে বাঁধানো ছবিও ছিল।
শুক্রবার বিকেল থেকে শত শত সাধারণ মানুষ গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বাইরে ভিড় করতে থাকেন। শনিবার সকালে মূল ফটক খুলে দেওয়ার পর মুহূর্তের মধ্যে বিশাল এই চত্বর লোকে লোকারণ্য হয়ে ওঠে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সমবেত জনতার হাতে ছিল শিয়া সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রতিশোধের প্রতীক ‘লাল ব্যানার’। এ সময় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে সমবেত জনতা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘প্রতিশোধ চাই’ বলে স্লোগান দিতে থাকে। ইরান ও পার্শ্ববর্তী দেশ ইরাকের বিভিন্ন অঞ্চলে প্রয়াত এই নেতার কফিন নিয়ে ছয় দিনব্যাপী এই শোকযাত্রা ও অন্ত্যেষ্টিক্রিয়া কর্মসূচি পালিত হবে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন মিসরের কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে গাজায় ইসরায়েলি হামলা, মানবাধিকার, ফিফার বার্তা এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে খোলামেলা বক্তব্য দেন তিনি।
১৪ মিনিট আগে
ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫-এ পৌঁছেছে। একই সঙ্গে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
গাজায় নিজেদের কার্যত সরকার ভেঙে দিয়ে প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে হামাস। তবে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়ে তারা বলেছে, ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। হামাসের ঘোষণাকে ‘স্টান্ট’ বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে রাজধানী তেহরানের রাজপথে লাখো মানুষের শোক মিছিল ও সমাবেশ হলেও এর আড়ালে দেশটির অর্থনৈতিক সংকট ও রাষ্ট্রীয় দমননীতিকে ঘিরে জমে থাকা অসন্তোষ এখনো প্রশমিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা...
১১ ঘণ্টা আগে