
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহরকে থামতে বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর দাবি, বিশ্বের মানবাধিকারকর্মীদের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনাকে ‘ব্যাহত করার ঝুঁকি তৈরি করছে’।
আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ৪০টির বেশি নৌকা গাজার উদ্দেশে রওনা হয়েছে। ইতালির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এই বহরের সঙ্গে আছে।
তবে গতকাল মঙ্গলবার রাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরকে তারা আর অনুসরণ করবে না। গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিলোমিটার) দূরে পৌঁছালে তাদের যুদ্ধজাহাজ থেমে যাবে।
আজ বুধবার ওই স্থানে পৌঁছানোর পরপরই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, তারা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ আছে এবং বহরের ওপর দিয়ে ড্রোন চলাচল ‘বেড়েছে’।
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইসরায়েল-হামাস যুদ্ধ অবসানে একধরনের আশা জাগিয়েছে।
তবে এটিকে ‘অত্যন্ত ভঙ্গুর ভারসাম্য’ হিসেবে উল্লেখ করে মেলোনি বলেন, ‘অনেকে খুশি মনে এটিকে ভেঙে দিতে চাইবে। আমি আশঙ্কা করছি, ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার এই বহরের প্রচেষ্টা একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে।’
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল জানিয়েছে, ফ্লোটিলা বা নৌবহর যেন সরাসরি গাজার দিকে না গিয়ে ত্রাণসামগ্রী ইসরায়েলের একটি বন্দরে পৌঁছে দেয়।
এই নৌবহরে ইতালির রাজনীতিক, সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ৫০০-এর বেশি মানুষ রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
আজ ভোরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একাধিক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, তারা এখন এমন এক এলাকায় প্রবেশ করেছে, ‘যেখানে এর আগের বহরগুলো আক্রান্ত বা বাধাগ্রস্ত হয়েছিল’।
তারা আরও জানায়, কিছু অপরিচিত নৌকা, যার কয়েকটিতে আলো ছিল না, বহরের কাছে আসার পর তারা একটি সম্ভাব্য বাধার জন্য প্রস্তুতি নিয়েছিল। পরে সেই অপরিচিত নৌকাগুলো চলে যায়।
ইতালি কর্তৃপক্ষ ফ্লোটিলাকে প্রস্তাব দিয়েছে, সংঘর্ষ এড়াতে তারা যেন ত্রাণসামগ্রী সাইপ্রাসে নামিয়ে দেয়।
মেলোনি বলেন, অন্য কোনো সিদ্ধান্ত শান্তিকে ব্যাহত করার, সংঘাতকে উসকে দেওয়ার এবং সর্বোপরি গাজার মানুষদের প্রভাবিত করার একটি অজুহাত হয়ে ওঠার ঝুঁকি তৈরি করছে।
তবে এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, তারা তাদের যাত্রা চালিয়ে যাবে।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
১ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
১ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
১ ঘণ্টা আগে