
২০২২ সালে নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় ইরানি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনেই সক্রিয় ভূমিকায় ছিল ১৬ বছর বয়সী নিকা শাকারামি। ফাঁস হওয়া একটি গোপন নথির বরাতে বেরিয়ে এসেছে আন্দোলনের সময় নিখোঁজ হওয়া ওই কিশোরীকে যৌন নির্যাতন এবং হত্যা করেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানের রাজপথে আন্দোলনরত অবস্থায় মাথার স্কার্ফ পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল কিশোরী নিকা শাকারামি। দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার শাসক আখ্যা দিয়ে তাঁর মৃত্যু দাবি করে সে স্লোগান দিয়েছিল। সেদিনই নিখোঁজ হয় নিকা।
ফাঁস হওয়া নথিপত্রে জানা গেছে, সেদিন আন্দোলনে সরব ভূমিকার পর থেকেই নিকাকে অনুসরণ করতে শুরু করেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
নিকার পরিবার জানিয়েছে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকেই নিকার কোনো হদিস ছিল না। এর আগে সে তার এক বন্ধুকে জানিয়েছিল যে পুলিশ তাকে অনুসরণ করছে। ৯ দিন পর একটি মর্গে তার মরদেহ খুঁজে পায় পরিবার। কর্তৃপক্ষ দাবি করেছিল, আত্মহত্যা করেছে নিকা। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন নিকার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডসের ফাঁস হওয়া ওই নথিটি ‘অত্যন্ত গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই নথিতেই নিকা এবং তার ওপর নির্যাতকারীদের নাম উল্লেখ করা হয়েছিল। নির্যাতনকারীরা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
ফাঁস হওয়া নথিতে ভয়ংকর সব তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর নিকাকে নিয়ে কী কী ঘটেছে সবকিছুরই উল্লেখ আছে এতে। ‘টিম-টুয়েলভ’ নামে ইরানের একটি নিরাপত্তা ইউনিট ঘটনার দিন তীক্ষ্ণ নজর রাখছিল নিকার ওপর। আন্দোলনে সরব উপস্থিতি এবং বারবার ফোনে কথা বলার বিষয়টি পর্যবেক্ষণ করে তারা ভেবেছিল, আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় আছে নিকা।
নজরদারির বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে নিকাকে গ্রেপ্তার করে নিজেদের ব্যবহৃত একটি ভ্যানের মধ্যে টেনে তোলে ওই নিরাপত্তা ইউনিট। এই ভ্যানেই নির্মম নির্যাতনের শিকার হয় নিকা।
গোপনীয় ওই নথির তথ্য অনুযায়ী, ভ্যানের পেছনের অংশে হ্যান্ডকাফ পরিহিত নিকার সঙ্গে ছিলেন নিরাপত্তা ইউনিটের তিন সদস্য। তাঁদের মধ্যে একজন নিকাকে যৌন নির্যাতন করেন। এ সময় নিকা নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করেছিল। সে ওই নির্যাতনকারীকে লাথি এবং চিৎকারের মাধ্যমে দমানোর চেষ্টা করছিল। কিন্তু নিকার প্রতিক্রিয়ার বিপরীতে তাকে থামানোর জন্য ওই তিন সদস্য পুলিশের ব্যবহৃত ব্যাটন দিয়ে মারাত্মকভাবে পেটাতে শুরু করেন।
নথিতে নিকার ওপর নির্যাতনকারী নিরাপত্তা সদস্যদের নাম উল্লেখসহ তাঁদের স্বীকারোক্তির কথা বলা হয়েছে। ভ্যানের পেছনে নির্যাতনকারীরা হলেন আরশ কালহোর, সাদেঘ মনজাজি এবং বেহরুজ সাদেঘি। ঘটনার সময় চারজনের ওই দলটির প্রধান মোর্তজা জলিল ছিলেন ভ্যানের সামনের অংশে চালকের পাশের আসনে।
অভিযুক্তরা স্বীকার করেছেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিকাকে থামাতে গিয়েই তার মৃত্যু হয়।
গত বছর নিকার মা জানিয়েছিলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নিকার মাথায় মারাত্মক আঘাতের বিষয়টি উল্লেখ ছিল।
নিকার ঘটনা ফাঁস হওয়ার সূত্র ধরে ইরানে সরকারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন অনেকেই।

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৫ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৬ ঘণ্টা আগে
নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
৭ ঘণ্টা আগে