
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত হন। আগামী সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
বিবিসি জানিয়েছে, দলীয় এমপিদের কাছ থেকে ৩৭৯টি মনোনয়ন পেয়ে বার্নহাম কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বের আসনে বসেছেন। দলীয় নির্বাহী কমিটির চেয়ার ও সম্ভাব্য অর্থমন্ত্রী শাবানা মাহমুদ সম্মেলনে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নেতা নির্বাচিত হওয়ার পর আবেগঘন ভাষণে বার্নহাম জানান, অতীতে তিনি সব সিদ্ধান্ত নিখুঁতভাবে নিতে পারেননি। কোথাও কোথাও ব্যর্থ হয়েছেন, সে জন্য তিনি দুঃখিতও। তবে তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে।
ভাষণের শেষ দিকে বার্নহাম দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে।’ নতুন নেতা হিসেবে তিনি মানুষের জীবনে আবারও আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের ওপর বিশ্বাস করি এবং আমরা একসঙ্গে তা করতে পারব বলে আমি আত্মবিশ্বাসী।’ তাঁর বক্তব্য শেষ হলে উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
বার্নহাম বলেন, যুক্তরাজ্য এখন ‘নতুন ধরনের রাজনীতি’ চাইছে। তাঁর মতে, এটি লেবার পার্টির জন্য পরিবর্তনের শেষ সুযোগ আর সেই পরিবর্তন আনতে হলে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়লে ডানপন্থার উত্থান ঠেকানো সম্ভব হবে না।
কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবারের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে বার্নহাম বলেন, ইতিহাসের অন্যতম বড় পরাজয় থেকে দলকে অন্যতম বড় জয়ে পৌঁছে দিয়েছেন স্টারমার। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই তিনি নতুন অধ্যায় শুরু করতে চান।
এখনো বিস্তারিত নীতিমালা প্রকাশ না করলেও বার্নহাম জানিয়েছেন, তাঁর অগ্রাধিকার হবে স্থানীয় সম্প্রদায়ের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সামাজিক ও কাউন্সিল হাউজিং নির্মাণ বাড়ানো। তিনি বলেন, ওয়েস্টমিনস্টার ও হোয়াইট হলে কেন্দ্রীভূত ক্ষমতা মানুষের এলাকায় ফিরিয়ে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
আগামী সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাবেন বার্নহাম। এরপর ডাউনিং স্ট্রিটে ভাষণ দিয়ে তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে আগুনের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটি ব
৪ মিনিট আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে