পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা দু-বেলা খাবার খেতে পান না। তেমনি আবার পৃথিবীর নানা প্রান্তে খাবারের অপচয়ও কম হয় না। শুনে অবাক হবেন সৌদি আরবে শতকরা ৩৩ শতাংশ খাবারই নষ্ট বা অপচয় হয়। বছরের হিসেবে যেটার পরিমাণ ৪০ লাখ টন। আর এর আনুমানিক মূল্য ৪ হাজার কোটি সৌদি রিয়াল বা ১ লাখ ১৭ হাজার কোটি টাকার বেশি। সেখানকার ন্যাশনাল প্রোগ্রাম টু রিডিউস ফুড লস অ্যান্ড ওয়াস্টের এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
ইন্টারন্যাশনাল ডে অব অ্যাওয়ারনেস অব ফুড লস অ্যান্ড ওয়াস্টের (আইডিএএফএলডব্লিউ) কথা বিবেচনায় রেখে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রতি বছর ২৯ সেপ্টেম্বর দিনটি পালন করা হয়।
এ পরিস্থিতিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেনারেল ফুড সিকিউরিটি অথোরিটি (জিএফএসএ) গত শুক্রবার একটি ব্যাপক সচেতনতার প্রচার শুরু করেছে। খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে, খাওয়া-দাওয়ার ব্যাপারে দায়িত্বশীল হওয়ায় উৎসাহিত করতে এবং খাদ্যের অপচয় কমানোর লক্ষ্যে কার্যকর সমাধান বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এর উদ্দেশ্য।
জিএফএসএর গভর্নর আহমেদ আল ফারিস প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব বাড়ানো এবং ২০৩০ সাল নাগাদ খাবারের ক্ষতি ও নষ্টের হার বর্তমান হারের ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে সৌদি আরবের প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেন।
আল ফারিস দায়িত্বশীল ভোক্তা আচরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারাভিযান চালুর ঘোষণা দেন। তিনি মনে করেন, কোনো একটি সমাজে বসবাস করা বিভিন্ন ব্যক্তির আচরণকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সচেতনতা বৃদ্ধি একটি শক্তিশালী উপায়। সচেতনতা বৃদ্ধির এই প্রচারাভিযান সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং বিভিন্ন সমিতিসহ সমাজের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য সম্পৃক্ততা অর্জন করতে পেরেছে বলে মনে করেন তিনি।
আর মানুষের এ প্রতিক্রিয়া লক্ষ্য অর্জনের জন্য একটি সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটাচ্ছে।
অবশ্য সমীক্ষার এ ফলাফল জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘের দেওয়া তথ্য বলছে, বিশ্বব্যাপী খাদ্য অপচয়ের পরিমাণ ১৩০ কোটি টন। যা বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একবার মন্তব্য করেছিলেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ‘আমিষভোজী’ হবেন। মূলত তৃণমূলের প্রচারণার পাল্টা জবাব দিতেই তিনি এমন মন্তব্য করেছিলেন।
১ ঘণ্টা আগে
মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটি মানুষের শক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয়। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।’
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, রাজ্যের ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বর্তমান শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) বেশ খানিকটা পিছিয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় চমক দেখাচ্ছে তামিল অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে)। সোমবার (৪ মে) প্রাথমিক ভোট গণনার ফলাফল বলছে, কয়েক দশক ধরে রাজ্যটির রাজনীতিতে প্রভাব বিস্তার করা ডিএমকে ও এআইডিএমকে-এর দ্বিমুখী আধিপত্য...
২ ঘণ্টা আগে