
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, রাজ্যের ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বর্তমান শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) বেশ খানিকটা পিছিয়ে পড়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত মোট ২০৫টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে দলটি ৩৩টি আসনে জয়ী হয়েছে এবং ১৭২টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিজেপির জয়ী আসনগুলোর মধ্যে রয়েছে কালিম্পং, দার্জিলিং, মন্তেশ্বর, ভাতার, মেদিনীপুর এবং আসানসোল দক্ষিণ।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মোট ৮৩টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে তারা ১৩টি আসনে জয়ী হয়েছে এবং ৭০টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূলের জয়ী আসনগুলোর মধ্যে রয়েছে ভগবানগোলা, যেখানে দলের প্রার্থী রায়াত হোসেন সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৬ হাজার ৪০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
এদিকে ভোট গণনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষস্থানীয় নেতারা এই ফলাফলকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বড় ব্যবধানে জয়ের দাবি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল অভূতপূর্ব। প্রধান নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপে ৯২.৮ শতাংশ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এটিই সর্বোচ্চ ভোটদানের হার।

প্রতিদিন সকালে ১৩ বছর বয়সী জানা আল-মাতুক একাই ঘুম থেকে ওঠে। নিজের নাশতা নিজেই তৈরি করে, নিজেই কাপড় ধোয় পরিষ্কার করে এবং স্কুলের জন্য প্রস্তুত হয়। কিছুদিন আগেও এসব ছোটখাটো কাজ তার মা করে দিতেন। কিন্তু ইসরায়েলি এক সর্বগ্রাসী হামলার পর সব বদলে গেছে।
৫ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল রোববার জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনার পর তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) বড় ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ‘না যুদ্ধ, না শান্তি’ এমন পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়। গতকাল রোববার ভোরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন...
১ ঘণ্টা আগে
গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় বর্জ্য ফেলার স্থানে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার রাতভর ভারী বৃষ্টির পর বিবেসিয়া...
১ ঘণ্টা আগে