ভারতে দুই ট্রেনের সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০০ জন। ভেতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তৃতীয় একটি ট্রেনও এই দুর্ঘটনার জন্য দায়ী বলে জানা গেছে।
ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যার পর ওডিশা রাজ্যের বালেশ্বর নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা কবলিত বগিগুলোর মধ্যে এখনো অসংখ্য যাত্রী আটকা পড়ে আছেন।
ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা এনডিটিভিকে জানান, ভারতের কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস নামের একটি ট্রেন। চলতি পথে এটি লাইনচ্যুত হয়ে পড়ে থাকা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ওই ট্রেনটি বেঙ্গালুরু থেকে কলকাতার দিকে যাচ্ছিল।
শালিমার–চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর–হাওরা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে। অপর ট্রেনের লাইনচ্যুত হয়েছে দুটি বগি।
দুর্ঘটনা কবলিত স্থানে ওডিশা ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু সারাঙ্গির নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার অভিযানে কয়েক শ কর্মী একযোগে কাজ করছে।
দুর্ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটে জানিয়েছেন, অন্য কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৩ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে