
সিএনএনের ব্র্যাড লেন্ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। পাকিস্তান দাবি করছে, ভারতের তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। কাশ্মীরে বিমানের ধ্বংসাবশেষের ছবিতে তাদের দাবিই জোরালো হলো।
বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত ছবিগুলোর মধ্যে বিমানের একটি অংশের লেবেলে ফরাসি পরিস্রাবণ (ফিলট্রেশন) কোম্পানি লো বোজেক এ গতিয়েখের নির্মিত বিমানের যন্ত্রাংশের নাম দেখা যায়। লো বোজেক যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডোনাল্ডসন কোম্পানির ফরাসি সহযোগী প্রতিষ্ঠান।
২০০৫ সালে লো বোজেক অধিগ্রহণের সময় ডোনাল্ডসন কোম্পানির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরাসি এই কোম্পানি ‘বিমান ও হেলিকপ্টারের বায়ু, জ্বালানি, হাইড্রোলিক ফ্লুইড এবং বায়ুচাপ ব্যবস্থাপনার জন্য পরিস্রাবণ সরঞ্জাম ডিজাইন, উৎপাদন ও বিক্রি করে।’
অবশ্য এ তথ্য সিএনএন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ছবিতে দেখানো অংশটি রাফাল জেটের কি না, অথবা পাকিস্তান বিমান ভূপাতিত করেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্স কাশ্মীরে স্থানীয় সরকারের চারটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানে ভারতের হামলার সময়ই এটি ঘটে। তবে বিমানগুলো এমনিতেই বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন।
ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল জেট রয়েছে। এই যুদ্ধবিমানগুলোর প্রথম অর্ডার দেওয়া হয়েছিল ২০১৬ সালে এবং এগুলো ২০২০ সাল থেকে আসা শুরু করে। সেই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন যে নতুন এই জেটগুলো ‘বিশ্বের অন্যতম সেরা’ এবং এটি ভারতীয় বিমানবাহিনীকে ‘আমাদের দেশের ওপর আসা যেকোনো হুমকি মোকাবিলায় আরও শক্তিশালী’ করবে।
গত এপ্রিলে ভারত ফ্রান্সের সঙ্গে আরও ২৬টি রাফাল জেট কেনার জন্য ৭.৪ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা ২০৩০ সাল থেকে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই জেটগুলো সম্পর্কে যা জানা যায়:
প্রস্তুতকারকের মতে, এই জেটগুলো এক বা দুই আসনের হয়ে থাকে এবং এগুলোতে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি ৩০ মিমি কামানও যুক্ত করা যায়।
ড্যাসল্ট এভিয়েশন আরও জানায়, রাফালের ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে এমন সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে এটি সব আবহাওয়ায় ভূখণ্ড অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে।
তবে রাফাল স্টিলথ জেট নয়, অর্থাৎ এটি রাডার ফাঁকি দিতে পারে না। তবে এটিকে রাডারে সহজে ধরা যায় না এমন কম দৃশ্যমান বৈশিষ্ট্যযুক্ত হিসেবে প্রচার করা হয়। এটির একটি বিশেষ সুবিধা হলো যুদ্ধকালীন অভিজ্ঞতা।
ড্যাসল্ট অ্যাভিয়েশনের ওয়েবসাইট অনুসারে, ফরাসি বাহিনী কর্তৃক চালিত রাফাল আফগানিস্তান, লিবিয়া, মালি, ইরাক ও সিরিয়ার অভিযানে ব্যবহৃত হয়েছে।
আরও খবর পড়ুন:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২৩ মিনিট আগে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে
৪২ মিনিট আগে
তুরস্কে ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জার্মানি পালিয়ে যায় একটি পরিবার। সেই পরিবারেই জন্ম এলিফ এরাল্প। এখন জার্মানির রাজধানী বার্লিন শাসনের নাগালের মধ্যে চলে এসেছেন তিনি। বামপন্থী দল ডি লিংকে-কে নেতৃত্ব দিয়ে রাজধানীতে ঐতিহাসিক নির্বাচনী জয় এনে দেওয়ার পর পরবর্তী গভর্নিং মেয়র হওয়ার দৌড়ে তিন
১ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মঙ্গলবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় দক্ষিণ গ্রিনল্যান্ডে স্নায়ু যুদ্ধকালের একটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করা হবে। আর পূর্ব উপকূলে আরেকটি সামরিক ঘাঁটি স্থাপন ক
২ ঘণ্টা আগে