
ভারত স্থানীয় সময় আজ বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই হামলার কোড নেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে তারা পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে মোট ৯টি স্থানে ‘সন্ত্রাসবাদী পরিকাঠামোয়’ হামলা চালিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ হামলায় মূলত নিশানা করা হয়েছে জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবাকে, যারা কাশ্মীরে সক্রিয় এবং অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়। ভারতের সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি’ এবং হামলার লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে ‘অনেক সংযম দেখানো হয়েছে’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই অভিযানের নাম ‘সিন্দুর’ পাকিস্তানের উদ্দেশে একটি ‘বার্তা’। ‘সিন্দুর’—যা সিঁদুর নামে পরিচিত—হলো হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহার করা একধরনের লাল চিহ্ন। এটি ২২ এপ্রিল পেহেলগামে হামলার দিকেই ইঙ্গিত করে, যেখানে ‘ধর্মের ভিত্তিতে’ পুরুষদের, এমনকি নবদম্পতির পুরুষ সদস্যদের টার্গেট করে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারত—এমনটাই বলছে ইন্ডিয়া টুডে।
এদিকে, কাশ্মীরের পেহেলগামে হামলার কয়েক দিন পর এক নারীর ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি তাঁর নিহত স্বামীর নিথর দেহের পাশে শুয়ে আছেন। এই ছবি হামলার শিকারদের যন্ত্রণা ও হৃদয়বিদারক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী—দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের নামসংবলিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল রঙের গুঁড়ার ছবি দেখা যায়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতের বিজয় হোক।’

চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
২৫ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে
২ ঘণ্টা আগে