লিবিয়া

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি
আইওএমের পক্ষ থেকে প্রত্যাবসিত প্রত্যেককে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

লিবিয়া থেকে ফিরলেন অপহৃত-নির্যাতিত আরও ১৭৪ বাংলাদেশি
দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইতালিতে যাওয়া ও কাজ পাওয়ার আশ্বাসে বিদেশে যান সবুজ ও মেহেদী। সৌদি আরব, মিসরসহ কয়েকটি দেশ ঘুরিয়ে তাঁদের লিবিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বিভিন্ন অজুহাতে তাঁদের পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোট ৩২ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তায় তাঁদের প্রত্যাবাসন করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাতটায় বুরাক এয়ারের ইউজেড–২২২ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে...












