
মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর পার্ক করা ট্রলি লেকে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয়ের বরাতে জানিয়েছে, আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। ঘটনার পর ১০-১৫ জন লোক লেকে ঝাঁপ দিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নাবালকসহ ১০ জন ছিল। তাদের মধ্যে নারী ছিলেন ছয়জন।
পুলিশ জানিয়েছে, আট বছর বয়সী একজন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল তাকে খোঁজার জন্য অভিযান অব্যাহত রেখেছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত তিনজন মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন, হাসপাতালে ১০ জনের মরদেহ এসে পৌঁছেছে। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, আহত ব্যক্তিদের পাঞ্জানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে খান্ডোয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনো চলছে। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার সময় ট্রলিতে ৩০ থেকে ৩২ জন লোক ছিল এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি চিকিৎসক ও পুলিশ উপস্থিত রয়েছে।
স্থানীয় বাসিন্দা ফকির চাঁদ কুশওয়াহা জানান, তিনি ও অন্যরা ছয়টি মরদেহ টেনে বের করেছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করেছেন। তিনি অনুমান করে জানান, লেকটি প্রায় ৫০ ফুট গভীর। এ কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি দেবী দুর্গার কাছে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি।’

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১১ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে