প্রতিমা

ফরিদপুরে প্রতিমা বিসর্জন নিয়ে দুই মন্দিরের পূজার্থীদের সংঘর্ষ, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় রাস্তার ওপর প্রতিমা রাখাকে কেন্দ্র করে হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের পূজার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা
চট্টগ্রামের আনোয়ারায় গাড়ি ও ভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে একটি প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিমা নিতে আসা অপু সরকার আকাশ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। হামলাকারীরা তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাতও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ
সারি সারি ছোট-বড় প্রতিমা। দেব-দেবীর নানান রূপ। একটি-দুটি নয়, এক ছাদের নিচে ঠাঁই পেয়েছে ১০১টি প্রতিমা। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি—এই চার যুগের ধর্মীয় ও পৌরাণিক নানা উপাখ্যান ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার শৈল্পিক রূপান্তরের মাধ্যমে।












