মধ্যপ্রদেশ

ভারতে খনিজসম্পদ সম্পর্কিত নতুন আইন নিয়ে মুখোমুখি কেন্দ্র ও রাজ্য সরকারগুলো
ভারতে খনি ও খনিজসম্পদের ওপর কর আরোপের ক্ষমতা নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলোর মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। পার্লামেন্টে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী আইন–২০২৬ এর মাধ্যমে খনিজসমৃদ্ধ জমির ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানো এবং রাজ্যগুলোর কর আরোপের ক্ষমতা সীমিত করা হয়েছে।

এবার মধ্যপ্রদেশে মন্দিরের সামনে ভক্তদের চাপা দিল ট্রাক, নিহত ১৩
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি মন্দিরের কাছে অপেক্ষারত ভক্তদের ওপর ধানবোঝাই ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভারতে ৬০০ বছরের পুরোনো মসজিদ ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ, লাঠিপেটা–টিয়ার নিক্ষেপ
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদের একটি অংশ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২০২৮ সালের সিমহাস্থ কুম্ভ মেলার প্রস্তুতিতে রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে মসজিদের অংশবিশেষ ভাঙার কাজ শুরু হলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ভারতে বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।












