ঢাকা: গ্রিসের এথেন্সে একটি অর্থোডক্স চার্চে সাত বিশপকে অ্যাসিড ছুড়ে মেরেছেন এক যাজক। অভিযুক্ত সেই যাজককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী ওই যাজকের বিরুদ্ধে গতকাল বুধবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভ্যন্তরীণ সালিশ চলছিল। শুনানি চলাকালে তিনি হঠাৎ বিশপদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন।
অ্যাসিডে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়া তিন বিশপকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগেরই মুখের অংশবিশেষ ঝলসে গেছে। পুলিশের এক সদস্য বিশপদের বাঁচাতে দৌড়ে এগিয়ে গেলে তাঁকেও আহত করা হয়। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রিক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস দগ্ধদের দেখতে হাসপাতালে যান। তিনি বলেন, আহতদের মধ্যে একজনকে প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হবে।
স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত যাজক অ্যাসিডভর্তি বড় একটি বোতল নিয়ে চার্চে প্রবেশ করেন। গেটে এক গার্ড তাঁকে ধরতে সক্ষম হন। কিন্তু সেই গার্ডের গায়েও অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। গার্ডকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, অভিযুক্ত সেই যাজককে চার্চ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছিল। তাঁর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, ২০১৮ সালের জুনে অভিযুক্ত যাজকের কাছে ১ দশমিক ৮ গ্রাম কোকেন পাওয়া গিয়েছিল।
এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থ করে তুলতে যথাসম্ভব চিকিৎসা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট কাতারিনা সেকেল্লারাপুলো ঘটনার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
৪ মিনিট আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলাম প্রতিষ্ঠান ফ্রিম
১৮ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
২ ঘণ্টা আগে