
ফরিদপুরে সাবেক স্ত্রী সোনিয়া খাতুনকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার ঘটনায় জুয়েল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘুমন্ত ব্যক্তির শরীরে জানালা দিয়ে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি দগ্ধ হন। সন্দেহভাজন হিসেবে তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিড়ি চাওয়া নিয়ে হাতাহাতির জেরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী এক তরুণের মা বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মো. রাশিদা আক্তার নামের ওই নারী তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ২ জুন গাবতলীর গরুর হাটে ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে মারধর করা হয় এবং শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। পরদিন ঘুম থেকে উঠে অ্যাসিডের ঘটনা সে বুঝতে পারে। তাতেই আপত্তি জানিয়েছেন ডিপজল।