ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই হঠাৎ ইউক্রেন সফরে গেছেন বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল শনিবার তিনি দেশটির লভিভ শহর পরিদর্শন করেছেন। সেখানে তিনি যুদ্ধে উদ্বাস্তু হওয়া কিছু মানুষের সঙ্গে দেখা করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ৪৬ বছর বয়সী জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন বিশেষ দূত। তিনি বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এই সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।
লভিভের একটি রেলস্টেশন পরিদর্শনের সময় জোলি যুদ্ধে বাস্তুচ্যুতদের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন স্বেচ্ছাসেবকেরা তাঁকে বলেন, কর্তব্যরত মনোরোগ বিশেষজ্ঞরা প্রতিদিন প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলছেন। তাঁরা আরও জানান, স্টেশনে থাকা বেশির ভাগ শিশুর বয়স ২ থেকে ১০ বছরের মধ্যে।
অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এই শিশুরা কতটা ধাক্কা খেয়েছে তা আমি জানি। মানসিক ধাক্কা শিশুদের ভীষণভাবে প্রভাবিত করে। আমি জানি এই শিশুরা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ।’
এ সময় অ্যাঞ্জেলিনা জোলি স্টেশনে থাকা একটি ছোট্ট মেয়েকে আদর করেন। লাল পোশাক পরা শিশুটি আনন্দে হেসে ওঠে। তিনি স্বেচ্ছাসেবক ও শিশুদের সঙ্গে ছবিও তোলেন।
গত মাসে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন সফরে গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। যুদ্ধের কারণে ইয়েমেনে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) রাজধানী হিসেবে পরিচিত শহর বেঙ্গালুরুতে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। দেশের অন্য প্রধান মেট্রোপলিটন শহরগুলোকে পেছনে ফেলে এই শহরের বাড়িভাড়ার দাম যেভাবে বাড়ছে, তাতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সেখানকার কর্মজীবী বাসিন্দারা।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের (ফ্র্যাটারনিটি) আবাসনে এক শিক্ষার্থীকে মাদক প্রয়োগ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ বলেছেন, এই ধরনের ঘটনা মোকাবিলায়
১৫ মিনিট আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি হঠাৎ ভয়াবহভাবে নিচে নেমে আসার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে ককপিটে ছুটে গিয়েছিলেন ইউনিফর্ম পরা দুই ক্রু সদস্য। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছাড়ার সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজ রোববার কিয়েভে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজ।
১ ঘণ্টা আগে