ইরানি এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে একটি ভুতুড়ে ছবি প্রকাশ করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেই তরুণীকে দুর্নীতি ও ধর্ম অবমাননার দায়ে ২০১৯ সালে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সম্প্রতি সেই তরুণী কারাগার থেকে ছাড়া পেয়েই নিজের আসল চেহারা প্রকাশ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহার তাবার নামে ইনস্টাগ্রামে পরিচিত ওই তরুণীর আসল নাম ফাতিমাহ খিশবান্দ। তিনি ২০১৯ সালে কারাগারে বন্দী হলেও ১৪ মাস কারাভোগের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে তাঁকে মুক্তি দেওয়া হয়।
অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে ভুতুড়ে সেই ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন—শাহার তাবার প্লাস্টিক সার্জারি করিয়ে তাঁর চেহারা অ্যাঞ্জেলিনা জোলির মতো বানানোর চেষ্টা করেছিলেন। তবে যাই হোক, ২১ বছরের শাহার তাবার এবার জেল থেকে মুক্তি পেয়েই তাঁর আসল ছবি প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে চলা বিক্ষোভের মধ্যেই শাহার তাবারের মুক্তির বিষয়ে আন্দোলন শুরু করেন অনেকেই। তাদেরই একজন হলেন—মাসিহ আলিনেজাদ। শাহার তাবারকে কারাদণ্ড দেওয়ার সময় আলিনেজাদ এক টুইটে লিখেছিলেন, ‘শাহার তাবারের বয়স মাত্র ১৯ বছর। তাঁর করা একটি মশকরা তাঁকে কারাবন্দী করেছে। তাঁর মা তাঁর মুক্তির জন্য কেঁদে কেঁদে হয়রান। প্রিয় অ্যাঞ্জেলিনা জোলি, আপনার সমর্থন আমাদের জরুরি। আমাদের সহায়তা করুন।’
জেল থেকে মুক্তি পাওয়ার পর শাহার তাবার জানান, তিনি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে যে ভুতুড়ে ছবি শেয়ার করেছিলেন সেই ছবিটি তুলতে তিনি বেশ কিছু প্রসাধন সামগ্রী ব্যবহার করেছিলেন এবং ছবিটি ফটোশপ ব্যবহার করে তৈরি করা হয়েছিল। তবে তাঁর শেয়ার করা সেই ছবিটিকে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘জম্বি অ্যাঞ্জেলিনা জোলি’ বলা হয়। তিনি বলেন, আপনারা ইনস্টাগ্রামে যা দেখেছেন তা কম্পিউটার ইফেক্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে।’
শাহার তাবার তাঁর সেই ছবি শেয়ার করার বিষয়টিকে স্রেফ ‘মজা’ বলে আখ্যা দিয়েছেন এবং এই বিষয়ে অনুতপ্ত হয়েছেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মা আগেই আমাকে এসব করা থেকে বিরত থাকতে বলেছিল কিন্তু আমি তখন তাঁর কথা শুনিনি।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের (ফ্র্যাটারনিটি) আবাসনে এক শিক্ষার্থীকে মাদক প্রয়োগ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ বলেছেন, এই ধরনের ঘটনা মোকাবিলায়
১৪ মিনিট আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি হঠাৎ ভয়াবহভাবে নিচে নেমে আসার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে ককপিটে ছুটে গিয়েছিলেন ইউনিফর্ম পরা দুই ক্রু সদস্য। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছাড়ার সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজ রোববার কিয়েভে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজ।
১ ঘণ্টা আগে
দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগে দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিন নারী সাংবাদিক। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো ‘নিরপেক্ষ’ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। খবর এনডিটিভির।
৩ ঘণ্টা আগে