উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর কথা বলা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে কিমকে এ চিঠি লিখেছেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার জানিয়েছে, উভয় দেশের স্বার্থে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা চিঠিতে বলেছেন ভ্লাদিমির পুতিন। তিনি লিখেছেন, দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে।
চিঠিতে পুতিন আরও বলেছেন, ‘শত্রু দেশগুলোর সামরিক বাহিনীর হুমকি ও উসকানির পরিপ্রেক্ষিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশল ও সমর কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি একটি নতুন মাত্রায় পৌঁছেছে।’
তবে ‘শত্রু দেশগুলো’ বলতে কোন কোন শক্তিকে বোঝানো হয়েছে তা উল্লেখ করেনি কেসিএনএ। তবে সাধারণত যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২০১৯ সালে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ-সহযোগিতামূলক একটি চুক্তি করেছিলেন কিম। তখন তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।’
রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ নাম দিয়ে হামলা শুরু করার পর রুশ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন। কারণ গত জুলাইয়ে ইউক্রেনের দুটি রুশ সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া।

আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
২১ মিনিট আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
৩ ঘণ্টা আগে
‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কাটানো সময়টা বিশ্ব রাজনীতির জন্য বেশ আলোচনারই বলা চলে। এর মধ্যে চিনপিং তাঁর ব্যক্তিগত বাগানে নিয়ে গেলেন ট্রাম্পকে। এই বিরল দৃশ্য আলোড়ন তুলেছে সবার মাঝেই। কারণ চীনের গণমাধ্যমে সি চিনপিংকে সাধারণত...
৭ ঘণ্টা আগে