
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন—‘ইরানের দেশপ্রেমিকেরা, প্রতিবাদ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠান দখল করুন!!! হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম লিখে রাখুন।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের বড় মূল্য দিতে হবে।’ একই সঙ্গে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থগিত রাখারও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।
এ বিষয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘বিক্ষোভকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। MIGA!!!’
এখানে ‘MIGA’ বলতে ট্রাম্প বুঝিয়েছেন, ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’, যা তাঁর বহুল পরিচিত অভ্যন্তরীণ রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর আদলে তৈরি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের বার্তা বহন করছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। বিশেষ করে, চলমান বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের মধ্যে এমন বক্তব্য কূটনৈতিক অচলাবস্থাকে গভীর করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।
ইরান সরকার এখনো ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আল জাজিরা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আজ দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ান আরব আর্মির ইউনিটগুলো আল-তানফ ঘাঁটি ও এর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ইউনিটগুলো নিকটবর্তী সিরিয়া-ইরাক-জর্ডান সীমান্তজুড়ে মোতায়েন শুরু করেছে। আগামী কয়েক দিনের...
১৫ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। আদালত নিযুক্ত ‘আমিকাস কিউরি’ (আইনি সহায়তাকারী) ব্যারিস্টার সালমান সাফদার গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে
১৬ ঘণ্টা আগে
ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জন্য ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার। প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির এই চুক্তি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয় হিসেবে বিবেচিত হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হিসেবে নিজের মেয়ে কিম জু আয়েকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করার প্রক্রিয়ায় রয়েছেন কিম জং-উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) আজ বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতাদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে