
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণিভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড যেখানে যেখানে সংঘটিত হচ্ছে, এই ঘোষণা তা প্রতিহত করার একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রচেষ্টার সূচনামাত্র।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদে জড়িত থাকা বা তা সমর্থনের জন্য এসব শাখাকে প্রয়োজনীয় সম্পদ থেকে বঞ্চিত করতে যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।’
রুবিও জানান, সংগঠনটির নেতা মুহাম্মদ ফাওজি তাক্কোশকেও ‘স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করা হবে। এর ফলে তাঁর মালিকানাধীন বা তার স্বার্থসংশ্লিষ্ট সব সম্পত্তি জব্দ বা অবরুদ্ধ করা হবে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মিসর ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংগঠনটির ক্ষতিকর প্রভাব সীমিত করার লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব শাখা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে বস্তুগত সহায়তা দিয়েছে। এই কারণে তাদের ‘স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ও ভূমিকা দীর্ঘদিন ধরেই বিতর্কিত; নতুন এই ঘোষণার ফলে সেই বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

২১০০ সাল নাগাদ চীনের অর্ধেকের বেশি মানুষের বয়স হবে ৬০ বছরের ওপরে। এই বিশাল প্রবীণ জনগোষ্ঠীর সেবার জন্য চীন হিউম্যানয়েড রোবট, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, এক্সোস্কেলেটন রোবট এবং মাসল স্যুট তৈরির ওপর জোর দিচ্ছে। এক সন্তান নীতির প্রভাবে বর্তমান প্রজন্মের তরুণেরা ভাইবোনহীন হওয়ায় তাঁদের একাই মা-বাবার সেবা
১৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সপ্তাহ ধরে চলতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী এবং ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে এই অভিযান দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও গুরুতর সংঘাতে রূপ নিতে পারে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি)
১৫ ঘণ্টা আগে
নাভালনির শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনার বিশ্লেষণে ‘এপিব্যাটিডাইন’ নামক একটি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষ মূলত এক প্রজাতির বিশেষ বিষাক্ত ব্যাঙের চামড়া থেকে সংগ্রহ করা হয়। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাভালনির শরীরে এই টক্সিন পাওয়ার পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না। তাঁর শরীরে এটি...
১৭ ঘণ্টা আগে
২০১৯ সালের জুন মাসে এপস্টেইনকে পাঠানো এক বার্তায় ব্যানন লিখেছিলেন, ‘পোপ ফ্রান্সিসকে আমরা নিচে নামিয়ে আনব (Will take down)।’ ওই বার্তায় তিনি হিলারি ক্লিনটন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে পোপকেও নিজের অন্যতম শত্রু হিসেবে তালিকাভুক্ত করেন। এপস্টেইনকে ‘ভাই’ সম্বোধন....
১৭ ঘণ্টা আগে