
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী জব্দ করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবির সাইবার ক্রাইম (উত্তর) বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) ও কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।
সংবাদ সম্মেলনে ডিসি হাসান মোহাম্মদ বলেন, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েবভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরি-সংক্রান্ত প্রতারণা এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে সক্রিয় দেশি ও বিদেশি প্রতারক চক্রের সন্ধান পায়।
গত সপ্তাহে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ৬৭টি সিম, চারটি মোবাইল ফোন, দুটি সিপিইউ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
ডিসি হাসান আরও বলেন, ‘তদন্ত চলাকালে রাজধানীর অন্যান্য এলাকায় একই ধরনের আরও অনলাইন প্রতারক চক্রের তথ্য পাওয়া যায়। এর ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। ওই অভিযানে পাঁচ বিদেশি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল ফোন, ১৮৪টি সিম ও ৫টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ডিসি হাসান মোহাম্মদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো বেশি মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে আবার কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে সরবরাহের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন।
গ্রেপ্তার নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিসি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে বাড়ির সামনে আড্ডা দেওয়া ও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে আহত শাহ আলম (৩৫) মারা গেছেন। আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
রাতে এরশাদ আলী তারাবির নামাজ পড়ার জন্য ইউসুফপুর সিপাইপাড়া মসজিদে যান। নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফেরার পথে ইউসুফপুর সিপাইপাড়া গ্রামে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড, আমের ডাল ও পেয়ারাগাছের ডাল নিয়ে এরশাদ আলীর পথরোধ করেন। এরপর তাঁকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশ থেকে খণ্ডিত দুটি হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পুলিশ জানিয়েছে, দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
৩ ঘণ্টা আগে