
চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এ নিয়ে প্রতিবেদন তৈরি করা সাংবাদিক ঝ্যাং ঝানের (৩৮) জীবন সংকটাপন্ন। চার বছরের কারাদণ্ড পাওয়া এই সংবাদিক জেলেই আমরণ অনশনে রয়েছেন। এতে তাঁর শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে ওই সাংবাদিকের পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্য চীনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সূচনা চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। গত বছরের ফেব্রুয়ারিতে ঝ্যাং উহানে যান। সেখানে করোনা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তা তিনি স্মার্টফোন দিয়ে ভিডিও করেন। পরে `ঝগড়া বাধানো ও সমস্যায় উসকানি’ দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত সপ্তাহে ঝ্যাং ঝানের ভাই ঝাং জু টুইটারে বলেন, ‘তাঁর (ঝ্যাং ঝান) ওজন অনেক কমে গেছে। মনে হয় বেশি দিন বাঁচবে না। আসছে শীতে সে মনে হয় আর বেঁচে থাকতে পারবে না।’
চলতি বছরের শুরুতে ঝ্যাং ঝানের আইনজীবী দলের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, আমরণ অনশনে থাকা ঝ্যাংকে জোর করে নাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। তবে বর্তমানে ঝ্যাংয়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য তাঁর আইনজীবী দলের কাছে নেই।
এদিকে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঝ্যাং ঝানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক যাতে তিনি তাঁর অনশন শেষ করতে পারেন এবং তাঁর প্রয়োজনীয় উপযুক্ত চিকিৎসা পেতে পারেন।'
নাম প্রকাশে অনিচ্ছুক ঝ্যাং ঝানের একজন ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঝ্যাংয়ের সঙ্গে তাঁর পরিবারের তিন সপ্তাহ আগে শাংহাই জেলে সাক্ষাৎ হয়েছে।
এ নিয়ে ঝ্যাংয়ের পরিবারের কোনো বক্তব্য নিতে পারেনি এএফপি।
প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) পক্ষ থেকে বলা হয়, ঝ্যাং এখন হাঁটতে পারছেন না অথবা কারও সাহায্য ছাড়া মাথা উঁচু করতে পারছেন না।
আরএসএফের পূর্ব এশিয়ার ব্যুরো সেড্রিক আলভিয়ানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে (অবশ্যই) চীনা সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এবং অনেক দেরি হওয়ার আগেই ঝ্যাং ঝানের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে হবে।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সফল চীন। তবে করোনা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলায় চীনে অনেককেই সরকারের রোষানলে পুড়তে হয়েছে। ঝ্যাং ছাড়াও চেন কিউশি, ফ্যাং বিন ও লি জেহুয়া নামে তিন সাংবাদিককে উহানের করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করায় গ্রেপ্তার করা হয়েছিল।

ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
২ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসা ভারতীয়দের অনেকেই এখন নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন। তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বারবার আটক, মারধর ও জিজ্ঞাসাবাদের অভিযোগে আতঙ্কে কেউ পরিবার নিয়ে শহর ছাড়ছেন...
৪ ঘণ্টা আগে