চীনের হুবেই প্রদেশের উহান বিতর্কিত ল্যাব থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইনপ্রণেতাদের অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার রিপোর্টটি প্রকাশিত হয়।
মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা এবং হাউসের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মাইকেল ম্যাককউলের এই অনুসন্ধানের নেতৃত্বে ছিলেন। প্রতিবেদনটিতে বলা হয়, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকেরা মানুষকে সংক্রমিত করার জন্য ভাইরাসের মধ্যে পরিবর্তন করছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরের শুরু অথবা আগস্টের শেষে ভাইরাসটি ল্যাব থেকে বাইরে ছড়িয়ে পড়ে।
যদিও চীনেই করোনার উৎপত্তি হয়েছে বলে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে করোনার উৎস নিয়ে রিপোর্ট প্রকাশের পাশাপাশি এ বিষয়ে আলাদা একটি বিবৃতিও দিয়েছেন রিপাবলিকান মাইকেল ম্যাককউল। বিবৃতিতে তিনি চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষক এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে আইন পাস করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁর দাবি, মহামারি ছড়িয়ে পড়া রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে এসব চীনা ব্যক্তিরা বাধা দিয়েছিলেন।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথমে বলা হয়েছিল, উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেট থেকেই প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই দাবি করে আসছে, চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার ইরকুৎস্কে সন্দেহভাজন প্লেগ সংক্রমণে এক তরুণ বিজ্ঞানীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রাণঘাতী ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর সংক্রমিত হয়ে মারা যান ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা।
৩৩ মিনিট আগে
দীর্ঘায়ুর রহস্য খুঁজতে গিয়ে ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি ছোট পাহাড়ি গ্রাম নতুন করে গবেষকদের দৃষ্টি কেড়েছে। গ্রামটির নাম বোলতানা। গবেষকদের মতে, এখানকার নারীদের শতবর্ষ পর্যন্ত বেঁচে থাকার হার এতটাই বেশি যে, এটিকে বিশ্বের নতুন ‘ব্লু জোন’ (দীর্ঘায়ু মানুষের ঘনত্ব বেশি এমন অঞ্চল) হিসেবে বিবেচনা করা...
১ ঘণ্টা আগে
একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাওর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৫ ঘণ্টা আগে