নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে ছয় ভারতীয়সহ অন্তত ৬৭ জন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের উদ্ধারে ত্রিশূলি নদী এলাকায় উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ভোরে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল; ভূমিধসের সেগুলো রাস্তা থেকে ছিটকে উত্তাল নদীতে পড়ে যায়।
পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু থেকে গরগামী বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়া বাসটিতে ছিল আরও ২৪ জন। ত্রিশূলি নদীতে উভয় বাস নিখোঁজ হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমের কাসকি জেলায় পৃথক ভূমিধসে তিনটি বাড়ি তছনছ হয়ে গেছে। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ত্রিশূলি নদীতে বাসডুবির ঘটনায় সেনাবাহিনী, পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউ বেঁচে নেই। চিতওয়ানের জেলা প্রশাসক ইন্দ্রদেব যাদব ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে। তবে টানা বৃষ্টির কারণে বাস দুটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেন, ‘নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের পর বাস ভেসে গিয়ে প্রায় ৬০ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত। বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন স্থানে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যাত্রীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দিয়েছি।’
এদিকে এ দুর্ঘটনার পর প্রতিকূল আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) পার্টির প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত হয়ে তিনি মামলা প্রত্যাহারের কারণ তুলে ধরেন।
২৩ মিনিট আগে
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ক্ষোভ প্রকাশ করলেও বিষয়টিতে ভারত সরকারের কোনো হাত ছিল না এবং শেখ হাসিনার কোনো বক্তব্য সরকার সমর্থন করে না বলে জানিয়েছে দিল্লি।
৩৪ মিনিট আগে
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি (পূর্ব ত্রিপোলি শাখা)। একই সঙ্গে অপহৃত ব্যক্তিদের একটি গোপন আস্তানায় জিম্মি করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচিতে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি খ্রিস্টান পরিবারের চার নারী ও এক শিশুকে ঘিরে শত শত মানুষ জড়ো হওয়ার পর বড় ধরনের সহিংসতা ঠেকাতে অভিযান চালায় পুলিশ। সরু এক সড়কে উত্তেজিত জনতার মুখোমুখি হয়ে পুলিশ কর্মকর্তা সাংহার আলী মালিক বুঝতে পেরেছিলেন, পরিবারটিকে বাঁচাতে তাদের
২ ঘণ্টা আগে