Ajker Patrika

বিরোধীরা দুর্নীতির অভিযোগ তোলার পর পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

আজকের পত্রিকা ডেস্ক­
বিরোধীরা দুর্নীতির অভিযোগ তোলার পর পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা। ছবি: সংগৃহীত

বিরোধী দলের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘মন্টসাম’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গোলিয়ার প্রধান বিরোধী দল ‘ডেমোক্রেটিক পার্টি’ ক্ষমতাসীন ‘মঙ্গোলিয়ান পিপলস পার্টি’র (এমপিপি) শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তোলার পরই প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত সামনে এলো।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মন্টসামের বরাতে খুরেলসুখ উখনা বলেন, ‘সত্য উদ্ঘাটনের স্বার্থে ডেমোক্রেটিক পার্টি আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। আমি এই দাবির সঙ্গে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করছি। আমার বিরুদ্ধে তদন্ত হোক এবং এর মাধ্যমেই আমার সম্মান পুনরুদ্ধার হবে।’

২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা খুরেলসুখ উখনা তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোকে প্রেসিডেন্ট পদকে ‘অপমান ও মানহানি করার’ উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা বলে দাবি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করলেও তদন্তকারীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গোলিয়ার প্রচলিত আইন অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা দিলেই তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় না। এটি চূড়ান্ত হতে হলে দেশটির ১২৬ সদস্যবিশিষ্ট এককক্ষ বিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’-এর অনুমোদনের প্রয়োজন হবে।

বিরোধী দলের দুর্নীতির অভিযোগ ও প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগের ঘোষণায় পূর্ব এশিয়ার এই দেশটির রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত