ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারের রাখাইন রাজ্যে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড়টি গত রোববার মিয়ানমারে আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়ে মিয়ানমারের বন্দরনগরীর সিত্তে শহরের টিনের তৈরি ঘরগুলো উড়ে যেতে দেখা যায়।
বু মা গ্রামের প্রশাসক কার্লো এএফপিকে বলেন, ‘আমাদের এখানে ঘূর্ণিঝড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।’
অন্য আরেকটি গ্রামের নেতা এএফপিকে বলেন, ‘আমাদের এখানে ২৪ জনের মৃত্যু হয়েছে।’ তিনি জান্তা সরকারের ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের আগে বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি মোখা। ঘূর্ণিঝড়ে ভূমিধসের আশঙ্কা করছেন তাঁরা। এতে ব্যাপক হতাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৬ ঘণ্টা আগে