Ajker Patrika

আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক

আজকের পত্রিকা ডেস্ক­
আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
বিস্ফোরণে আহত শিক্ষার্থী ও অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদের একটি হাসপাতালে। ছবি: এএফপি

আফগানিস্তানে একটি বিদ্যালয়ের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, শনিবার সকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসেইর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আবদুল মতিন কানি বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী, খনি কোম্পানিগুলোর একটি বিস্ফোরক গুদামে ‘অবহেলা ও অসতর্কতার’ কারণে বিস্ফোরণটি ঘটেছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক

বায়ান বলেন, খনন ও পাথর বিস্ফোরণের জন্য বিস্ফোরক প্রস্তুতের সময় আসাদাবাদের শাগাই মিডল স্কুলের কাছে একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে।

অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) ওই কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, আহত ১৫ জন হাসপাতালে রয়েছেন, বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত