
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং-এর নিয়ন্ত্রণকারী পরিবারটি ইতিহাসের অন্যতম বৃহৎ উত্তরাধিকার কর পরিশোধ সম্পন্ন করেছে। প্রায় ১২ ট্রিলিয়ন ওন (প্রায় ৮ বিলিয়ন ডলার) পরিমাণ এই কর পরিশোধ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় উত্তরাধিকার কর নিষ্পত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার (৪ মে) বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ং, তাঁর মা হং রা-হি এবং দুই বোন লি বো-জিন ও লি সিও-হিউন মোট পাঁচ বছরে ছয় কিস্তিতে এই বিপুল অঙ্কের কর পরিশোধ করেছেন।
এই করের উৎস স্যামসাং-এর প্রয়াত চেয়ারম্যান লি কুন-হি’র রেখে যাওয়া সম্পদ। ২০২০ সালের অক্টোবর মাসে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৬ ট্রিলিয়ন ওন—যার মধ্যে শেয়ার, স্থাবর সম্পত্তি এবং মূল্যবান শিল্পকর্ম অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং গ্রুপ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ‘চ্যাবল’ বা পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ইলেকট্রনিকস, ভারী শিল্প, নির্মাণ এবং আর্থিক সেবা—বিভিন্ন খাতে বিস্তৃত এর ব্যবসা। প্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করেন লি বাইয়ুং-চুল। তিনি বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের দাদা।
পরিবারটির কর পরিশোধের বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। কারণ এত বড় অঙ্কের অর্থ পরিশোধ পরিবারটির হাতে কোম্পানির নিয়ন্ত্রণ ধরে রাখার সক্ষমতায় প্রভাব ফেলতে পারত। দক্ষিণ কোরিয়ায় উত্তরাধিকার করের হার প্রায় ৫০ শতাংশ, যা সারা বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ হার।
গত রোববার স্যামসাং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শেষ কিস্তির অর্থও পরিশোধ করা হয়েছে। এই অঙ্কটি ২০২৪ সালে দেশটির মোট উত্তরাধিকার কর আদায়ের প্রায় দেড় গুণের সমান।
এদিকে পাবলো পিকাসো ও সালভাদর দালির শিল্পকর্মসহ লি কুন-হি’র সম্পদের একটি অংশ কোরিয়ার জাতীয় জাদুঘর এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দান করা হয়েছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, স্যামসাং পরিবারের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৪৫ বিলিয়ন ডলারের বেশি। গত এক বছরে এই সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। কারণ বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এইআই) শিল্পে চিপের চাহিদা বৃদ্ধির কারণে স্যামসাং ইলেকট্রনিকস-এর শেয়ারমূল্য বৃদ্ধি পেয়েছে।
কম্পিউটার চিপ উৎপাদনের পাশাপাশি স্যামসাং বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন ও টেলিভিশন নির্মাতা হিসেবেও সুপরিচিত।

আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
১৬ মিনিট আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সময় আ রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।
১ ঘণ্টা আগে