চলতি বছরের শেষ নাগাদ গাঁজার বিনোদনমূলক ব্যবহার নিষিদ্ধ করবে থাইল্যান্ড। তবে চিকিৎসার উদ্দেশ্যে এর ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী চোলনান শ্রীকাউ।
চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার ব্যবহার ২০১৮ সালে অনুমোদন করে থাইল্যান্ড। চিকিৎসায় গাঁজার ব্যবহারে বৈধতা দেওয়ার দিক দিয়ে থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ। এরপর ২০২২ সালে বিনোদনমূলক ব্যবহারের জন্যও গাঁজাকে বৈধতা দেওয়া হয়। এর এক বছরের মধ্যে প্রায় ১২০ কোটি ডলার মূল্যের শিল্পে অপরিণত হয় গাঁজা। থাইল্যান্ডে গড়ে ওঠে হাজার হাজার গাঁজার দোকান।
থাইল্যান্ড সরকার গাঁজার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি করেছে, যা চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। বছরের শেষ দিকে সংসদে পাস করার আগে খসড়া বিলটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যাবে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী চোলনান শ্রীকাউ।
বিনোদনমূলক গাঁজার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, গাঁজা ব্যবহারে আইন না থাকলে এর অপব্যবহার হবে। আর এর একটা নেতিবাচক প্রভাব পড়বে শিশুদের ওপর। দীর্ঘমেয়াদি প্রভাবে তারা অন্যান্য নেশাদ্রব্যের দিকেও ঝুঁকে যেতে পারে।
গত মে মাসে সাধারণ নির্বাচনের আগে থাইল্যান্ডের পূর্ববর্তী সরকার গাঁজার ব্যবহার নিয়ে সংসদে একটি সমন্বিত আইন প্রণয়ন করতে ব্যর্থ হয়েছিল।
অবৈধভাবে পরিচালিত গাঁজার দোকানগুলোকে ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলেও জানান থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। বাড়িতে গাঁজা উৎপাদনেও নিরুৎসাহিত করা হবে। থাইল্যান্ডে বৈধভাবে নিবন্ধিত গাঁজার দোকানের সংখ্যা ২০ হাজারেই সীমিত রেখেছেন চোলনান শ্রীকাউ।
তিনি বলেন, ‘নতুন আইনে গাঁজা হবে একটি নিয়ন্ত্রিত উদ্ভিদ। কারণ, এর উৎপাদনের জন্য অনুমতির প্রয়োজন হবে। আমরা চিকিৎসা ও স্বাস্থ্যশিল্পের জন্য গাঁজার চাষ সমর্থন করব।’
খসড়া আইনটিতে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য ৬০ হাজার বাথ (১ হাজার ৭০০ ডলার) পর্যন্ত জরিমানার কথা উল্লেখ আছে। এ ধরনের ব্যবহারের জন্য গাঁজা বিক্রি এবং এর বিজ্ঞাপন বা বিপণনে অংশগ্রহণকারীদের জন্য সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল অথবা ১ লাখ বাথ (২ হাজার ৮০০ ডলার) পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের কথাও বলা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে ইসরায়
৮ মিনিট আগে
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের মতো তাঁর এই সমর্থনের পেছনে লিওনেল মেসির পায়ের জাদু কাজ করছে না। নেতানিয়াহু নিজেই জানিয়েছেন, আর্জেন্টিনা দলকে তাঁর সমর্থনের মূল কারণ দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট
১ ঘণ্টা আগে
ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করে। সেখানে বলা হয়, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। আর এই গোয়েন্দা তথ্য শেয়ার করার মাধ্যমেই ইসরায়েল ফের ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে এক অভিনব ও বিতর্কিত প্রতিবাদ ঘিরে উত্তাপ বাড়ছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতাদের লক্ষ্য করে একের পর এক ‘ডিম হামলার’ ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি এবার হস্তক্ষেপ করতে হয়েছে...
২ ঘণ্টা আগে