
ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ইরানে এবারের বিক্ষোভ ছিল আগের চেয়ে ভিন্ন। কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেছেন।
খামেনি ট্রাম্পকে একজন ‘অপরাধী’ হিসেবে অভিহিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা এবং পুনরায় আমাদের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
খামেনির দাবি, ট্রাম্প কেবল বিক্ষোভের উসকানিই দেননি, বরং সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বলেন, ‘ট্রাম্প নিজেই এই অস্থিরতায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন।’ তিনি সতর্ক করে বলেন, ইরান বাইরের দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না, তবে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ‘অপরাধীদের’ শাস্তি না দিয়ে ছাড়বে না।
খামেনি অভিযোগ করেছেন, উগ্র বিক্ষোভকারীরা ২৫০টিরও বেশি মসজিদ এবং বেশ কিছু চিকিৎসা কেন্দ্র পুড়িয়ে দিয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। এইচআরএএনএর জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯০ জন নিহতের তথ্য তারা যাচাই করেছে, যার মধ্যে ২ হাজার ৮৮৫ জনই সাধারণ বিক্ষোভকারী।
এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরান সরকার এখন পর্যন্ত অন্তত তিন হাজারজনকে গ্রেপ্তার করার কথা স্বীকার করেছে।
৮ জানুয়ারি থেকে আট দিনব্যাপী সম্পূর্ণ ব্ল্যাকআউটের পর ইরান সরকার ধাপে ধাপে ইন্টারনেট সেবা চালু করছে। আজ শনিবার থেকে দেশজুড়ে এসএমএস সেবা পুনরায় চালু করা হয়েছে। তবে আন্তর্জাতিক সাইটগুলো এখনো পুরোপুরি উন্মুক্ত করা হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, মার্কিন চাপের মুখে ইরান সরকার ৮০০ বিক্ষোভকারীর নির্ধারিত ফাঁসি বাতিল করতে বাধ্য হয়েছে। তিনি একে নিজের বড় জয় হিসেবে দেখলেও তেহরান একে ‘মিথ্যা ও প্রতারণামূলক প্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।

ভারত সফরের কয়েক বছর পর হঠাৎ এক অদ্ভুত ঘটনার মাধ্যমে নিজের শরীরে ভয়ংকর সংক্রমণের অস্তিত্ব টের পান যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা লাওরি ডেনম্যান। পরে চিকিৎসকদের পরীক্ষায় ৪২ বছর বয়সী এই নারীর মস্তিষ্কে ৩৮টি পরজীবীর উপস্থিতি ধরা পড়ে।
২১ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশ দুটির এই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধ
৩৭ মিনিট আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে ছোট একটি বিমান আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) তারা জানিয়েছে, বিমানটি চালাচ্ছিলেন ৬৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা লিউ। তিনি অতীতে আত্মহত্যার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রতি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটিতে এখন শ্বেতাঙ্গ ব্রিটিশ শিক্ষার্থীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। একই সময়ে এসব প্রতিষ্ঠানের কয়েকটি এখনও কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু জাতিগত শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা নতুন করে বৈষম্যবিষয়ক...
২ ঘণ্টা আগে