
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন মাচ্ছার আজ শুক্রবার ভিডিও কলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, হামলার সময় গুরুতর আহত হয়ে একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। তখন তিনি অনুভব করেন, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নামছে। তিনি তখন বুঝতে পারেন, উঠে দাঁড়াতে না পারলে শতাধিক যাত্রীর জীবন বিপন্ন হবে।
মাচ্ছার বলেন, ‘আমি নিজের জীবনের জন্য লড়াই করছিলাম। একপর্যায়ে বুঝতে পারলাম, আমি যদি উঠে দাঁড়াতে না পারি, তাহলে যাত্রীরা প্রাণ হারাবেন।’
ঘটনাটি ঘটে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে। অভিযোগ রয়েছে, উড়োজাহাজের ওমানি সহকারী পাইলট মাচ্ছারকে ছুরিকাঘাত করে ককপিটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং উড়োজাহাজটিকে খাড়া কোণে নিচে নামিয়ে দেন। মাত্র এক মিনিটে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়।
গুরুতর আহত অবস্থাতেও মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে কয়েকজন যাত্রী ভেতরে ঢুকে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। এরপর একজন বিকল্প ক্রু নিরাপদে উড়োজাহাজটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে অবতরণ করান। হামলাকারীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
দুই সন্তানের বাবা মাচ্ছার বলেন, তাঁর ১৭ বছরের বিমান চালানোর অভিজ্ঞতা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে সহায়তা করেছে। কঠিন মুহূর্তে তিনি শক্তি ও সাহসের জন্য হিন্দু ধর্মীয় প্রার্থনা ‘হনুমান চালিশা’ পাঠ করছিলেন বলেও জানান। তাঁর ভাষায়, ‘ভগবান হনুমান আমাকে সাহস দিয়েছেন।’
ভারতের প্রধানমন্ত্রী মোদি মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে বলেন, তাঁর পদক্ষেপ একটি ‘বড় ধরনের বিপর্যয়’ ঠেকাতে সহায়তা করেছে এবং বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে।
হামলার উদ্দেশ্য ও হামলাকারীর সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রাথমিক তদন্তে হামলাকারীর ‘ইসলামি উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত’ হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি।
শরীরে ব্যান্ডেজ থাকা অবস্থায় মাচ্ছার বলেন, তিনি ঘটনাটিকে ক্ষত হিসেবে দেখছেন না, বরং একটি দীর্ঘ যাত্রা হিসেবে দেখছেন। তিনি আত্মবিশ্বাসী, সময়ের সঙ্গে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১ ঘণ্টা আগে
শিক্ষার মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং শিক্ষক-সংকট দূরীকরণের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় দেশটির ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান ব্যাহত হয়েছে এবং অন্তত চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়।
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
৭ ঘণ্টা আগে