
সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইরানকে বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি দিল ওয়াশিংটন। আজ সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) জানিয়েছে, তারা সাময়িকভাবে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত দেশটি অপরিশোধিত জ্বালানি তেল ও তেলজাত পণ্য উৎপাদন, বিক্রি এবং সরবরাহ করার সুযোগ পাবে।
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত একটি বিশেষ অনুমতিপত্রে বলা হয়েছে, পূর্ববর্তী সময়ে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রয় ও পরিবহনের ক্ষেত্রে যেসব নিষেধাজ্ঞা বা ট্রানজেকশন নিষিদ্ধ ছিল, তা আগামী ২১ আগস্ট ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) রাত ১২টা ১ মিনিট পর্যন্ত বৈধ বা অনুমোদিত বলে গণ্য হবে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইরানের দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, চলমান আলোচনায় বিশ্বজুড়ে তেল-গ্যাস সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের ‘মুক্ত ও উন্মুক্ত চলাচল’ বজায় রাখার বিষয়ে তেহরান প্রতিশ্রুতি দিয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশ এবং তাঁদের পারমাণবিক কর্মসূচি ও স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতেও রাজি হয়েছে ইরান। তাই সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপস্থিতিতে যে বৈঠক শুরু হয়েছে, তাতে ইরানের প্রধান দাবিই ছিল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্ববাজারে তাদের তেল বিক্রির পথ সুগম করা। বৈঠক শুরু হতে না হতেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেলের ওপর ৬০ দিনের এই সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা প্রমাণ করে যে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলতে থাকা এই শান্তি আলোচনা বেশ ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: এএফপি

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা গবেষণায় জালিয়াতি বা ‘প্লাজিয়ারিজম’-এর অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক...
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগে
দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
১০ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
১১ ঘণ্টা আগে