
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা গবেষণায় জালিয়াতি বা ‘প্লাজিয়ারিজম’-এর অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক সপ্তাহের মাথায় ৪১ বছর বয়সী এই শিক্ষাবিদের করুণ মৃত্যু ঘটল।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে খবর পেয়ে তাঁরা ব্যাটারসির একটি ঠিকানায় যান। পুলিশ তাঁর মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে বর্ণনা করলেও আপাতত এতে কোনো রহস্য বা সন্দেহজনক কিছু নেই বলে জানিয়েছে।
জেসন আরডের পরিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, এই অসামান্য পিতা, সঙ্গী, ভাই ও ছেলেকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। জেসনের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হয়েছিল, তা তাঁর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তিনি অত্যন্ত নম্র প্রকৃতির একজন মানুষ ছিলেন, যিনি সব সময় সবার ভালো চাইতেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডেবোরা প্রেন্টিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘এমন মর্মান্তিক খবর শুনে আমরা ভীষণভাবে মর্মাহত। এই কঠিন সময়ে জেসন আরডের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি পাওয়েলও এ ঘটনায় শোক প্রকাশ করে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, এই বিতর্ক বা সমালোচনার পেছনে একজন বাস্তব মানুষ ও তাঁর পরিবার ছিল।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বর্ণবাদ, শিক্ষা ও সমাজবিজ্ঞান নিয়ে কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন জেসন আরডে। ২০২৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে অনন্য ইতিহাস গড়েছিলেন তিনি।
কিন্তু সম্প্রতি তাঁর গবেষণাকর্মে প্লাজিয়ারিজম বা অন্যের লেখা চুরির অভিযোগ ওঠায় বিতর্কের সূচনা হয়। নাথান কফনাস নামে এক সাবেক কেমব্রিজ অধ্যাপক জেসনের প্রকাশিত গবেষণায় বিভিন্ন অসংগতি ও প্লাজিয়ারিজমের অভিযোগ তোলেন। যদিও আরডে কোনো ধরনের ইচ্ছাকৃত জালিয়াতির কথা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন। তবে তিনি তাঁর আগের কিছু কাজে ভুলত্রুটি থাকার কথা স্বীকার করেন।
আরডে জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি অটিজমে আক্রান্ত ছিলেন এবং ১১ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতেন না। এমনকি ১৮ বছর বয়সের আগে তিনি ঠিকমতো লিখতে ও পড়তে জানতেন না। পরবর্তীতে ‘অনুকরণ’ বা ‘মিমিক্রি’র মাধ্যমে শেখার প্রক্রিয়ার কারণেই তাঁর শুরুর দিকের একাডেমিক গবেষণায় কিছু ভুলত্রুটি রয়ে গিয়েছিল।
তবে মিডিয়া ও একাডেমিয়ায় টানা ব্যক্তিগত আক্রমণের মুখে গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের সময় আরডে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে যেভাবে ব্যক্তিগত আক্রমণ চালানো হয়েছে, তা শিক্ষায় একাডেমিক পর্যালোচনার সীমা ছাড়িয়ে গেছে। তবে আমার পদত্যাগের অর্থ এই নয় যে আমি সব অভিযোগ স্বীকার করে নিচ্ছি।’
আরডের মৃত্যুর পর যুক্তরাজ্যের শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার ও আইনি সংস্থা ‘গুড ল প্রজেক্ট’-এর জোলিয়ন মম প্রশ্ন তুলেছেন, ‘একজন অধ্যাপক পদত্যাগ করার পরও তাঁকে কেন এভাবে গণমাধ্যমের মাধ্যমে হেনস্তা করা হলো, তা আমার বোধগম্য নয়।’
আরডের ঘনিষ্ঠ বন্ধু ও ব্ল্যাক স্টাডিজের অধ্যাপক কেহিন্ডে অ্যান্ড্রুজ বিবিসি নিউজনাইটকে জানান, পদত্যাগের পর জেসন ভীষণ হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে ঘর থেকে বেরই হচ্ছিলেন না। ব্রিটিশ শিক্ষাঙ্গনে কৃষ্ণাঙ্গ শিক্ষাবিদরা কতটা বৈষম্য ও মানসিক চাপের মুখোমুখি হন, এটি তারই একটি চরম সতর্কবার্তা।’
বর্ণাঢ্য জীবনে প্রথমে শারীরিক শিক্ষার (পিই) শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন জেসন আরডে। পরবর্তীতে পিএইচডি সম্পন্ন করে ডারহাম ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের মধ্যে মাত্র ১ শতাংশ কৃষ্ণাঙ্গ, ফলে কেমব্রিজে তাঁর যোগদানকে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হয়েছিল।
আগামী ২৭ আগস্ট তাঁর আত্মজীবনী ‘গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস’ যুক্তরাজ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল, যেখানে শৈশবের প্রতিবন্ধকতা জয় করে কেমব্রিজের অধ্যাপক হওয়ার অবিশ্বাস্য গল্প তুলে ধরা হয়েছে। তবে তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক প্রস্থান যুক্তরাজ্যের শিক্ষাঙ্গন এবং মিডিয়া ট্রায়ালের সীমা নিয়ে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে।

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
৩০ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
২ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৪ ঘণ্টা আগে