ওয়াশিংটন

মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ চালুর লক্ষ্যে ধাপভিত্তিক চুক্তির আলোচনায় ওয়াশিংটন-তেহরান
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকারীরা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পর্যায়ক্রমিক বা ধাপভিত্তিক একটি পথ খুঁজছেন। এর আওতায় তেহরান হরমুজ প্রণালি আবারও খুলে দেবে এবং ওয়াশিংটন ইরানের ওপর আরোপ করা অর্থনৈতিক অবরোধ তুলে নেবে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ইরান ‘ব্যর্থ ও মৃত’ রাষ্ট্র, তাদের আরও কঠোর আঘাত করব: ট্রাম্প
ইরানকে কঠোরভাবে আঘাতের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান একটি ‘ব্যর্থ’ ও ‘মৃত’ দেশ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সহায়তায় প্রতি রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চীনের সঙ্গে এআই প্রতিযোগিতা: অন্য দেশগুলোকে পক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার মধ্যে এবার কয়েক ডজন দেশকে কার্যত পক্ষ বেছে নিতে বলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বার্তা হলো, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই উদ্যোগে থাকতে হলে চীনের প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যোগ দেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করে আনতে লবি নিয়োগ করেছিল ইসরায়েল
কট্টরপন্থী এক ইসরায়েলি থিংকট্যাংক যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করে আনার এক প্রস্তাব কার্যকর করার জন্য ওয়াশিংটনে একটি বড় লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি এ প্রচারের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং কংগ্রেসের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ












